ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (৪০)
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
একদিন এক লোক আসল মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে। এসে বললো, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার কিছু আর্থিক জরুরত রয়েছে, টাকা পয়সার দরকার আছে। মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আপনি এক কাজ করুন। হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার কাছে যান। উনার কাছে গিয়ে আমার কথা বলুন।
উনি গেলেন। উনি গিয়ে দেখলেন কি? হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি এক লোকের সাথে কিছু হিসাব নিকাশ করছেন। তিনি দেখলেন যে, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম; যার কাছে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পাঠিয়েছেন তিনি হিসাব করছেন কিন্তু এক পয়সার হিসাব মিলছে না। সেই লোক ফেরত আসলেন।
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে ব্যক্তি! আপনি কি গিয়েছিলেন?
সে ব্যক্তি বললেন, আমি গিয়েছিলাম, উনাকে ব্যস্ত দেখলাম।
আবার যান। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার গিয়ে দেখেন, উনার হিসাব নিকাশ শেষ হয়েছে। উনি অবসর হয়েছেন।
ঐ ব্যক্তিকে বারবার আসা-যাওয়া করার কারণে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন, তিনি বললেন, আপনি কেন আমার এখানে বারবার আসছেন আর যাচ্ছেন?
সে ব্যক্তি বললেন যে হুযূর! সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে। আপনার খেদমতে। কেন? আমার কিছু আর্থিক সাহায্যের দরকার ছিল।
হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বললেন, আপনার কতটুকু দরকার। আমার বেশ কিছু টাকা দরকার। উনি বললেন, বেশ! ঠিক আছে, আমার কাছে খুব বেশী পরিমাণে টাকা হাতে নেই। তবে আমার একটা কাফেলা আসছে সিরিয়া থেকে, খাদ্য বোঝাই এক হাজার উট। সেখান থেকে আপনার যেটা পছন্দ হয়, খাদ্য বোঝাই সেই উটটা আপনি নিয়ে যান। আপনার আর্থিক যতটুকু জরুরত রয়েছে, আমি আশা করি তার চেয়ে বেশী হবে সেই উটটা নিয়ে গেলে।
সে ব্যক্তি বললেন, বেশ! কোথায়? ঐ যে দেখুন রেখার মত দেখা যায়, একটা রেখার মত দেখা যাচ্ছে দূর থেকে, উটের বাহিনী বাহন নিয়ে আসছেন। যখন উটগুলি কাছে এসে পড়ল তখন সে ব্যক্তিকে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বললেন, আপনার যেটা পছন্দ সেটা নিবেন।
সে ব্যক্তি করলেন কি, সেখানে গিয়ে সব উট দেখলেন। প্রথম যেই উটটা, সেই উটটা উনার পছন্দ হলো। উটের একটা নিয়ম আছে, সেটা হলো- প্রথম উটটা যেই দিকে যাবে সমস্ত উটগুলি সেই দিকেই যাবে। আর সাধারণতঃ প্রথমে যেই উটটা রাখা হয় সেটা খুব শক্তিশালী, যাতে সেটা খুব দ্রুত চলতে পারে। যার কারণে পিছনের উটগুলি দ্রুত আসতে পারে।
সেই ব্যবসার যিনি জিম্মাদার ছিলেন, তিনি উনাকে বললেন যে, আমাকে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি প্রেরণ করেছেন এখান থেকে একটা উট নিয় যাওয়ার জন্য। সে ব্যক্তি বললেন, বেশ! কোনটা আপনি নিবেন নিন। তিনি বললেন, আমার প্রথম উটটা পছন্দ হয়েছে।
কিন্তু যিনি জিম্মাদার উনি বললেন, না- প্রথমটা দেয়া যাবে না, কারণ প্রথমটা দিলে সবগুলি আপনার সাথে চলে যাবে, আপনি অন্যটা নিন। তিনি বললেন না, আমার প্রথমটা পছন্দ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












