সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এখন চিন্তা ফিকির করেন, মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উচ্চারণের মধ্যে এবং লিখার মধ্যে কতটুকু তাকওয়া অর্থাৎ পরহেগারী ও মর্যাদা নিহীত রয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না।
কাজেই আরও ওয়াকেয়া উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি সে দুরূদ শরীফ লিখত না, কেননা কাগজ কম পড়বে। বখীলতার কারণে, কৃপণতার কারণে সে লিখত না। দেখা গেল তার হাতের মধ্যে কুষ্ঠ রোগ হলো। হাতটা নষ্ট হয়ে গেল।
কাজেই মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উচ্চারণ করার মধ্যে এবং লিখার মধ্যে প্রত্যেক জায়গায় তাকওয়া রয়েছে। যেমন উচ্চারণ করতে মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, লিখার সময় দুরূদ শরীফ লিখতে হবে। এতে ফযীলত, মর্তবা, মর্যাদা হাছিল করা যাবে।
কারণ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয়েছে-
مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً وَّاحِدَةً، صَلَّى اللهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ، ومَنْ صَلَّى عَلَيَّ عَشْرَ صَلَوَاتٍ صَلَّى اللهُ عَلَيْهِ مِأَةَ
صَلَاةٍ وَكَتَبَ اللهُ عَلٰى جَبْهَتِهٖ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ
অর্থ : যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ পাক তিনি তার প্রতি দশটা রহমত নাযিল করেন। আর যে দশবার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ পাক তিনি তার প্রতি একশটা রহমত নাযিল করেন এবং তার কপালে লিখে দেন-
بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ
মহান আল্লাহ পাক তিনি তাকে মুনাফিকী থেকে ও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন।
এখন চিন্তা ফিকির করেন, এই দুরূদ শরীফ বলা এবং লিখার মধ্যে কতটুকু পরহেযগারী রয়েছে, কতটুকু তাকওয়া রয়েছে সেটা চিন্তা এবং ফিকিরের বিষয়। মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি তাকওয়া এটা প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে।
এরপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগণ উনাদের প্রতি কি তাকওয়া রাখতে হবে। কি বলা হয়েছে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে?
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি কতটুকু তাকওয়া রেখেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্পর্কে একটা ঘটনা বলা হয়। উনি কতটুকু পরহেযগারী ইখতিয়ার করেছেন মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে। সেটা হলো কি?
সাধারণতঃ মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বলে রেখেছিলেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার একটা আরজু। কি আরজু? মহান আল্লাহ পাক তিনি আমাকে আর্থিক সামর্থ্য দিয়েছেন, যদি কোন সময় আপনার কোন অর্থের জরুরত হয় আমি তো দেখবই, প্রয়োজন হলে লোক পাঠাবেন আমার কাছে। সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।