সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম কয় প্রকার জানেন?
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছেÑ
اَلْعِلْمُ عِلْمَانِ: عِلْمٌ فِي الْقَلْبِ فَذٰلِكَ الْعِلْمُ النَّافِعُ، وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذٰلِكَ حُجَّةُ اللهِ عَزَّ وَجَلَّ عَلَى اِبْنِ اٰدَمَ
ইলিম দুই প্রকার- একটা ক্বলবী, একটা জবানী। ক্বলবী ইলিম যেটা উপকারী ইলিম। আর একটা জবানী ইলিম যেটা মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মানুষের নিকট দলীল। অর্থাৎ ইলমে ফিকাহ, ইলমে তাছাওউফ। তাছাওউফের মূল বিষয় হলো তাক্বওয়া ।
এজন্যে হযরত মোল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি ‘মিশকাত শরীফ’ উনার শরাহ ‘মিরকাত শরীফ’ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার একটি কথা সেটা হলো এই-
مَنْ تَفَقَّهَ وَلَمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقَ، وَمَنْ تَصَوَّفَ وَلَمْ يَتَفَقَّهْ فَقَدْ تَزَنْدَقَ، وَمَنْ جَمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَحَقَّقَ
অর্থাৎ ইলিম দুই প্রকার। যে শুধু ফিকাহ শিখলো, তাছাওউফ শিখলো না সে ফাসিকের অন্তর্ভুক্ত, গুনাহগার হয়ে গেলো। আর যে শুধু বলে আমি মা’রেফত করি, ইসলামী শরীয়ত উনার ধার ধারে না, সে যিন্দীক, কাফির। যে দু’টা জমা করলো, শিখলো (ফিকাহ এবং তাছাওউফ) সেই হলো মুহাক্কিক।
এখন ইলমে ফিকাহ আপনি শিখতে মাদরাসায় যান, ওস্তাদের কাছে যান। ইলমে ফিকায় ওজুর মাসআলা শিখতে হবে, গোসলের মাসআলা শিখতে হবে। রোযা, হজ্জ, যাকাত সব মাসআলা শিখবেন। নামাযের মাসআলা শিখবেন। আর না হলে নামায পড়বেন কি করে? ফরজ আদায় করবেন কি করে?
একটা উছূল রয়ে গেছে। ‘দুরুল মুখতার’ কিতাব একটি বিখ্যাত ফিকাহ্র কিতাব। সেখানে উছূল উল্লেখ করা হয়েছে-
مَا لَا يَتِمُّ بِهِ الْفَرْضُ فَهُوَ فَرْضٌ مَا لَا يَتِمُّ بِهِ الْوَاجِبُ فَهُوَ وَاجِبٌ
“যে আমলটা ছাড়া ফরজ পূর্ণ হয় না; সেটা ফরজ, যে আমলটা ছাড়া ওয়াজিব পূর্ণ হয় না সেটা ওয়াজিব। ”
এখন আপনি নামায পড়বেন। নামায হলো মূল ফরজ। ওজু কিন্তু মূল ফরজ নয়। তহারাতের জন্য ওজু ফরজ করা হয়েছে। নামাযের জন্য ওজু ফরজ হয়েছে। এখন নামাযের জন্য মাসআলা শিখবেন। ওস্তাদ গ্রহণ করা কি? ওস্তাদ গ্রহণ করা ফরজ। আপনি ওস্তাদ ছাড়া নামায শিখতে পারবেন না, ওজু শিখতে পারবেন না, হজ্জ, যাকাত শিখতে পারবেন না। আপনি কোনটাই শিখতে পারবেন না। হজ্জে যারা যায়, বড় বড় আলেম তারাও মুয়াল্লেম ধরে। অর্থাৎ সেখানে যারা হাজীকে পথ নির্দেশ করে। কারণ অজানা জায়গা জানতে হবে। একজন ওস্তাদ দরকার।
ইলমে ফিকাহ্র জন্য একজন ওস্তাদ আপনি গ্রহণ করেন। ইলমে তাছাওউফ তাহলে কি করে শিখবেন? যেটা ‘দায়লামী শরীফ’ কিতাব উনার মধ্যে উল্লেখিত পবিত্র হাদীছ শরীফ এবং হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার ‘মকতুবাত শরীফ’ উনার মধ্যে বলেছেন-
اَلشَّيْخُ لِقَوْمِهٖ كَالنَّبِىِّ فِى اُمَّتِهٖ
“শায়েখ মুরীদের মধ্যে এমন, যেমন নবী উম্মতের মধ্যে। ”
কাজেই, আপনি ইলমে তাছাওউফ শিখবেন কার কাছে? সেখানেও আপনাকে একজন ওস্তাদ গ্রহণ করতে হবে। ইলমে ফিকাহ্র জন্য যেমন ওস্তাদ গ্রহণ করা ফরজ, ইলমে তাছাওউফের জন্যও ওস্তাদ গ্রহণ করা ফরজ।
এখন ওস্তাদকে কি বলবেন? আরবীতে বলে শায়েখ। বাংলায় কি বলে? ফারসীতে কি বলে? ফারসীতে বলে পীর, বাংলায়ও পীর ছাহেব বলে। আরবীতে বলে শায়েখ। শায়েখ গ্রহণ করা ছাড়া আপনি ইলমে তাছাওউফ কি করে শিক্ষা করবেন? ক্বল্ব্ কি করে ইছলাহ করবেন?
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।