সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (১৭)
تَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
“তোমরা নেক কাজ এবং পরহেযগারীর মধ্যে সাহায্য করো। শত্রুতা এবং পাপের মধ্যে তোমরা সাহায্য করো না।”
নেক কাজ এবং পরহেযগারীর মধ্যে সাহায্য করতে হবে। এখন কেউ যদি পাপে সাহায্য করে তাহলে সে পাপের দোষে দুষিত হবে। আর নেক কাজ এবং পরহেযগারীর মধ্যে যদি সে সাহায্য করে তাহলে মূলতঃ সে নেককার এবং পরহেযগারের অন্তর্ভুক্ত হবে।
এ প্রসঙ্গে বলা হয়, হযরত গাউছুল আ’যম, শায়েখ সাইয়্যিদ মুহিউদ্দীন আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার পিতা। হযরত বড় পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি এত বড় মহান আল্লাহ পাক উনার ওলী হলেন, বুযূর্গ হলেন, উনার কতটুকু পরহেযগারী ছিল, উনার বাবা-মায়ের কতটুকু পরহেযগারী ছিল? এ প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়, গাউছুল আ’যম হযরত বড় পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পিতা ছিলেন, আবু ছলেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি। উনি অল্প বয়স থেকে যুদ্ধ করতেন। যুদ্ধপ্রিয় ছিলেন এজন্য উনাকে ‘জঙ্গীদোস্ত’ বলা হয়।
উনি একবার তিনদিন যাবৎ না-খাওয়া ছিলেন। এবং এ অবস্থায় উনি দজলা নদীর তীর দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন, নদীর মধ্যে একটা আপেল ফল পড়ে রয়েছে। তখন এ আপেলটা উনি ক্ষুধার কারণে খেয়ে ফেললেন। যখন আপেলটা খেয়ে ফেললেন, খেয়ে ফেলার পরে উনি রাতে বিছানায় গেলেন শোয়ার জন্যে, কিন্তু উনার ঘুম হলো না। উনি এপাশ-ওপাশ করতে লাগলেন, ছটফট করতে লাগলেন।
সকালবেলা ফজর নামায পড়ে উনি রওয়ানা হলেন। এ আপেলটা কার, এটা বের করতে হবে। উনাকে দাম দিতে হবে। কারণ অন্যের ফল আমি না বলে খেয়ে ফেলেছি। কাজেই তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে মহান আল্লাহ পাক উনার কাছে। উনি সত্যিই ঘুম থেকে উঠে ফলটা যেদিক থেকে ভেসে এসেছিল সেদিকে উনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর গেলেন। অনেক দূর যাওয়ার পর উনি দেখলেন, একটা আপেল ফলের বাগান। বাগানের মধ্যে অনেক আপেল গাছ। তার মধ্যে একটি গাছের ডালা পানির উপর ঝুলে রয়েছে। সেই ডালার মধ্যে কতগুলো ফল ঝুলছে। কতটা ফল পানির মধ্যে পড়ে রয়েছে।
তখন হযরত আবু ছলেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, সত্যিই আমি হয়ত এ গাছের ফলই খেয়েছি। উনি সরাসরি বাগানের মালিকের কাছে গেলেন, মালিককে পাওয়া গেল না। ওখানকার যে খেদমতগার ছিল তাকে পাওয়া গেল। উনি বললেন, মালিককে সংবাদ দেয়া হোক। মালিককে সংবাদ দেয়া হলো। মালিক ছিলেন একজন বুযূর্গ ব্যক্তি। উনার নাম হযরত আবদুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি।
উনি যখন আসলেন, আসার পরে হযরত আবু ছলেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হুযূর! আমি তো আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। অবশ্যই আমি ইচ্ছাকৃত খাইনি। আমি তিনদিন না খাওয়া ছিলাম। পবিত্র শরীয়ত উনার মাসআলা হলো, কোন লোক যদি তিনদিন না খাওয়া থাকে, আমাদের হানাফী মাযহাব মোতাবেক তার জন্য হারামটা মুবাহ হয়ে যায়। জরুরত আন্দাজ সে খেতে পারে। তবুও উনি পরহেযগারীর কারণে, তাকওয়ার কারণে গিয়ে বললেন, আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি অজান্তেই অর্থাৎ ক্ষুধার তাড়নায়। আমি সেটার মূল্য দিতে এসেছি।
হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি তিনি শুনে মনে মনে চিন্তা করতে লাগলেন এবং লক্ষ্য করলেন যে, লোকটা কেমন? লোকটাকে দেখে মনে হয় আল্লাহওয়ালা। আর আমার গাছের হাজার হাজার ফল মানুষ খায়, কোনদিন কোন লোক আসল না ফলের মূল্য দেয়ার জন্যে। আর এ লোকটা একটা ফল খেয়েছে, তাও ক্ষুধার তাড়নায়। তথাপি তিনি এসেছেন তার মূল্য দেয়ার জন্যে। নিশ্চয়ই তিনি একজন সাধারণ ব্যক্তি হবেন না। নিশ্চয়ই তিনি একজন খাছ আল্লাহওয়ালা হবেন।
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ بُرَيْدَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ
অর্থ: হযরত বুরাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দৃষ্টিকে অনুসরণ করো না। প্রথম দৃষ্টি (যা অনিচ্ছা সত্ত্বে পতিত হয় তা) ক্ষমা করা হবে; কিন্তু পরবর্তী দৃষ্টি ক্ষমা করা হবে না। অর্থাৎ প্রতি দৃষ্টিতে একটি কবীরা গুণাহ্ লেখা হয়ে থাকে। (আহমদ শরীফ, তিরমিযী শরীফ, আবু দাঊদ শরীফ, দারিমী, মিশকাত শরীফ)
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।