সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
স্মরণীয়, মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফ নাযিল করেন, নুযূল খাছ হুকুম আম। নুযূল খাছ হুকুম আম।
এর ব্যাখ্যায় যা বলা হয়েছে তা হচ্ছে, নাযিল তো করা হয়েছে হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে কেন্দ্র করে। কিন্তু হুকুম হচ্ছে আম, পুরুষ-মহিলা সকলের জন্য। তবে খাছ করে মহিলাদের জন্য। তারা যেন দুনিয়া তালাশী না হয়, দুনিয়া তলবকারী না হয়। যদি তারা মুহছিনাত হতে পারে তাহলে তাদের জন্য পরকালে মহান আল্লাহ পাক উনার নিকট খাছ নিয়ামত রয়েছে। যারা পর্দা রক্ষা করবে ও যথাযথ আহালের (স্বামীর) খিদমত করবে। দুনিয়া ও তার সৌন্দর্য তলব করবে না। দুনিয়াবী সম্পদ তালাশ করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে এদিক-সেদিক ঘুরাঘুরি করবে না। আর অতিরিক্ত সম্পদ সঞ্চয়ের জন্য যেন তারা নানা ছুতানাতা দিয়ে ব্যবসা, চাকুরী ইত্যাদি নানান কাজে মশগুল না হয়।
আহাল বা স্বামীর খিদমতের মধ্যে মশগুল থাকে। মহান আল্লাহ পাক ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তারা যেন মশগুল থাকে। তাহলে তাদের জন্য ইহকাল এবং পরকালে ভালাই রয়েছে।
সেটাই মহান আল্লাহ পাক তিনি অন্যত্র বলে দিয়েছেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
হে ঈমানদাররা! তোমরা নিজেরা বাঁচো এবং নিজেদের পরিবারবর্গকে আগুন থেকে বাঁচাও।
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর।
عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
যার জন্য মোতায়েন রয়েছেন ঐ সমস্ত ফেরেশতা যারা গুরুত্ব সহকারে মহান আল্লাহ পাক উনার আদেশ পালনে মশগুল। মহান আল্লাহ পাক উনার আদেশের খিলাফ কোন কাজ উনারা করেন না। যা আদেশ করা হয় উনারা সেটাই শুধু পালন করে থাকেন।
অর্থাৎ যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশের খিলাফ কাজ করবে, তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম অপেক্ষা করতেছে।
কাজেই নিজেকে বাঁচাও, নিজের পরিবারবর্গকে বাঁচাও। তাহলে তোমার জন্য কামিয়াবী রয়েছে। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন।
যেটা হাদীছ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উল্লেখ করেছেন-
فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِى إِسْرَائِيلَ كَانَتْ فِى النِّسَاءِ
দুনিয়াকে ভয় করো, মহিলাদের থেকে সতর্ক থাক।
فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِى إِسْرَائِيلَ كَانَتْ فِى النِّسَاءِ
নিশ্চয়ই বণী ইসরাঈল সম্প্রদায়ে প্রথম যে ফিৎনা সৃষ্টি হয়েছিলো, সেটা মহিলাদের নিয়ে হয়েছিলো, মহিলাদের জন্য হয়েছিলো। কাজেই তোমরা তাদের থেকে সতর্ক থাক। তাই মহিলাদের জন্য পর্দা ফরয করে দেয়া হয়েছে। এর মধ্যে সামান্যতম ত্রুটি করা যাবে না। যে সামান্য ত্রুটি করবে তার জন্য বিপদ রয়েছে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।