সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এরপর যেটা বলা হয়েছে, তারা পর্দা ঢেলে দিবে।
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
তারা তাদের যে পর্দা রয়েছে বা বোরকা রয়েছে, সে কাপড়টা সিনা পর্যন্ত লম্বা করে দিবে বা ঢেলে দিবে। এর মধ্যে যেন কোন প্রকার ত্রুটি না হয়। কাপড় ছোট-খাট হলে, মুখ খুলে রাখবে তা নিষেধ করে দেয়া হয়েছে। যদিও কোন কোন মুফাস্সির, কোন কোন ব্যক্তি অনেকে বই লিখেছে, পর্দার বই প্রকাশ করেছে, সেখানে তারা লিখেছে সাধারণভাবে
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
এর ব্যাখ্যায় তারা বলেছে, চেহারা, মুখ, হাতের কব্জি থেকে অতিরিক্ত আর পায়ের গীরা থেকে নীচে যা রয়েছে তা বের করা জায়িয রয়েছে। মূলতঃ ব্যাখ্যাটা শুদ্ধ নয়।
ব্যাখ্যাটা হবে, নামাযের জন্য, নামাযের সময় মহিলাদের জন্য তাদের চেহারা খোলা জায়িয রয়েছে। হাতের কব্জির অতিরিক্ত আঙুলগুলি খোলা রাখা জায়িয রয়েছে। পায়ের গীরার নীচের দিকে যা কিছু রয়েছে সেটা খোলা জায়িয রয়েছে। কিন্তু নামায ব্যতীত যখন কোন বেগানা পুরুষের সামনে চলবে রাস্তা-ঘাটে হাঁটবে তখন তার কোন অঙ্গ-প্রত্যঙ্গ সে বের করতে পারবে না। সম্পূর্ণটা সে ঢেকে রাখবে।
সেটাই বলা হয়েছে-
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
তারা যেন তাদের পর্দাটাকে, কাপড়টাকে তাদের সিনা পর্যন্ত ঢেলে দেয়। অর্থাৎ ঢেকে দেয়, যার ফলে সিনা পর্যন্ত কাপড় মাথা থেকে নেমে গেলে কিছুই দেখা যাবে না, সামনে পিছনে দেখা যাবে না। পুরুষও দেখবে না, মহিলাও দেখবে না। এবং
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
তোমরা তোমাদের সৌন্দর্য্য প্রকাশ করো না, তবে যেটা আপছে আপ বের হয়ে যায়। অর্থাৎ বোরকা পরেও, কাপড় পরেও, চাদর গায়ে দিয়েও চলার সময় একটা মানুষের আকার-আকৃতি, চালচলন লক্ষ্য করা যায়। যদি কেউ সেটা করে, মহান আল্লাহ পাক তিনি যেটা বলেছেন, সেটা তোমাদের অনিচ্ছা সত্তেও যতটুকু প্রকাশ পায় সেটা গুনাহ্ হবে না।
ইচ্ছাকৃত যদি কেউ আট্সাট্ কাপড় পরে চলে, আট্সাট্ বোরকা পরে, অথবা কিছু চালচনের মধ্যে অঙ্গ-ভঙ্গি করে তাহলে সেটা কঠিন ও শক্ত গুনাহ্ হবে। সেটা সে করতে পারবে না। স্বাভাবিকভাবে সে তার শরীরে এত কাপড় প্যাঁচাবে যাতে তার আকার-আকৃতি বোঝা না যায়। শুধু এতটুকু বোঝা যাবে, সে একজন মহিলা। পর্দা অবস্থায় সে রাস্তা চলছে অর্থাৎ তার অঙ্গ-ভঙ্গি, আচার-আচরণ, আকার-আকৃতি, ছূরত কোনটাই বোঝা যাবে না। এতটুকু তাকে পর্দা করতে হবে।
সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন। আরো বলেছেন-
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ
তোমরা এমনভাবে হেঁটো না। অর্থাৎ হাঁটার বর্ণনা দিয়েছেন। যে, এমনভাবে হাঁটবে না যাতে তোমাদের পদাঘাতের কারণে বা পা মাটিতে মাড়ার কারণে, তোমাদের গুপ্ত সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।