ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (১১৩)
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত মুফাস্সিরীনে কিরাম যারা, মুহাক্কিক-মুদাক্কিক, ইমাম-মুজতাহিদ, উনারা দু’আয়াত শরীফকে দু’দিক থেকে ব্যাখ্যা করেছেন। যথাঃ একটা ব্যাখ্যা করেছেন আওয়ামুন্ নাস-এর জন্য অর্থাৎ সাধারণ লোকদের জন্য, তারা সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবে। আর একটা আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য করা হয়েছে।
এ আয়াত শরীফ যারা নায়িবে নবী, ওয়ারাছাতুল আম্বিয়া, উলামায়ে হক্কানী-রব্বানী রয়েছেন উনাদের শানে উনারা পেশ করেছেন। যে, উনাদের বাড়ীতে প্রবেশ করতে হলে, উনাদের খাছ অনুমতির প্রয়োজন রয়েছে। আওয়ামুন্ নাস-এর জন্য সালাম ও অনুমতির অবশ্যই প্রয়োজন রয়েছে। এরপরেও যারা উলামায়ে হক্কানী-রব্বানী, নায়িবে নবী, ওয়ারাছাতুল আম্বিয়া হবেন, উনাদের গৃহে প্রবেশ করতে হলে আলাদাভাবে বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে।
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য আলাদাভাবে আয়াত শরীফ নাযিল করে দিয়েছেন, যার মাধ্যমে নায়িবে নবী, ওয়ারাছাতুল আম্বিয়া উনাদেরকে পার্থক্য করে দেয়া হয়েছে।
কাজেই অনুমতি ব্যতীত, সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না।
এরপর বলা হয়েছে, যখন তোমরা রাস্তা চলবে, তখন কিভাবে চলবে?
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ. وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
মু’মিন পুরুষ যারা রয়েছে, তাদেরকে বলে দাও, দৃষ্টি অবনত রেখে, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে পথ চলতে হবে এবং নিজের ইজ্জত-আবরু হিফাযত করবে সেটাই পবিত্রতা অর্থাৎ প্রত্যেকের জন্যই এখানে পবিত্রতা রয়েছে, পরহেযগারী রয়েছে। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি জানেন তারা যা করে।
আবার ঠিক মহিলাদেরকে বলা হয়েছে, তোমরা দৃষ্টি নিচু করে চলবে। নিজেদেরকে হিফাযত করবে। এখন পুরুষ হিফাযত করবে, কি করে হিফাযত করবে? পুরুষ হিফাযত করবে নিজের দৃষ্টিকে, এবং তারা পথে-ঘাটে চলার সময় যেন কোন বেগানা মহিলার সাথে তাদের শরীর স্পর্শ না হয়। সেদিকে তাদেরকে সতর্ক থাকতে হবে। আর মহিলারা নিজেকে হিফাযত করবে, তাদের দৃষ্টি নিচু রাখবে এবং তাদের নিজেরা নিজেদেরকে বেগানা পুরুষ থেকে সবসময় সরিয়ে রাখবে। সেটাই বলা হয়েছে।
পুরুষদের জন্য আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিষেধ করেছেন-
نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْشِيَ الرَّجُلُ بَيْنَ الْمَرْأَتَيْنِ
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পুরুষদের নির্দেশ করেছেন, দু-দু’জন মহিলার মধ্য দিয়ে তোমরা হেঁেটা না। দু’জন মহিলা হেঁটে যাচ্ছে তার মাঝ দিয়ে তোমরা হেঁটো না। এক কিনার দিয়ে হাঁটবে।
আর মহিলাদের জন্য বলা হয়েছে-
وَلَيْسَ لَهُنَّ نَصِيبٌ فِي الطَّرِيقِ إِلَّا فِي جَوَانِبِ الطَّرِيقِ
মহিলাদের জন্য রাস্তায় কোন অংশ নেই। একমাত্র কিনারা ব্যতীত। একমাত্র কিনারা ব্যতীত। মহিলারা রাস্তার এক পাশ দিয়ে অর্থাৎ এক কিনার দিয়ে হাঁটবে। এভাবে সতর্কতার সাথে তারা তাদেরকে হিফাযত করবে। এটা তাদের জন্য পবিত্রতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৩)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আখেরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবলিসের পরে দ্বিতীয় উলামায়ে সূ হলো বালয়াম বিন বাউরা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












