ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (১০৮)
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
প্রকৃতপক্ষে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম যার ছানা-ছিফত মহান আল্লাহ পাক তিনি করেছেন। আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি করেছেন। উনার ফযীলত বর্ণনার অপেক্ষা রাখে না। উনার মান-সম্মান, উনার ফযীলত, উনার রো’ব-বুযূর্গী এবং পর্দার ব্যাপারে উনার কতটুকু গুরুত্ব ছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।
এ প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করা হয়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মি’রাজ শরীফ থেকে আসলেন। এসে অনেক কিছু বর্ণনা করলেন। বর্ণনা করার সময় এক প্রসঙ্গে বললেন, ‘হে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! মহান আল্লাহ পাক তিনি আপনার জন্য জান্নাতে যে বালাখানাগুলো তৈরী করেছেন সেটা আমি দেখে এসেছি। ’
যখন একথা বললেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটা শুনে হযরত হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেটা কেমন? আমাকে দয়া করে বিস্তারিত কিছু বলবেন কি?’
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘হে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনার বালাখানা আমাকে দেখানো হয়েছে। তবে ভালো করে দেখিনি। এই জন্য দেখিনি, হয়ত আপনি কিছু মনে করতে পারেন। ’
যখন একথা বলা হলো, তখন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি জান্নাতে আমার বালাখানা দেখবেন ভালো করে, তার জন্য আমি কি মনে করবো? সেখানে আমার মনে করার তো কিছুই নেই। ’
এটা বলে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম কাঁদলেন। আর বললেন, ‘বালাখানা দেখবেন আপনি, আপনি আখিরী রসূল, মহান আল্লাহ পাক উনার হাবীব। সেখানে আমার চু-চেরা, ক্বীল-কাল করার তো কিছু নেই। আর কিছু মনে করারও নেই। ’
কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ কথাটা বললেন, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার যে ব্যক্তিত্ব, স্বাতন্ত্রবোধ, পর্দা ইত্যাদি সম্পর্কে খুব দৃঢ়চিত্ত ছিলেন। যার জন্য আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সে বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এক দিক থেকে হযরত হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার ব্যক্তিত্ব, স্বাতন্ত্রবোধ ও পর্দা ইত্যাদি আর অন্য দিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহব্বত ও আনুগত্য ইত্যাদি যা কিছু রয়েছে ঠিকই রয়েছে। শুধু মহান আল্লাহ পাক তিনি আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি উনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ!
সেই হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে উপস্থিত হলেন এমন অবস্থায় যে, উনার কপাল মুবারক ফেঁটে রক্ত দরদর করে প্রবাহিত হচ্ছে।
সেটা দেখে আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রশ্ন করলেন, ‘হে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনার কি হলো, আপনার মাথায় কে আঘাত করেছে, মাথা ফেঁটে গিয়েছে?’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












