ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (১০১)
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تَأْذَنَ فِى بَيْتِ زَوْجِهَا إِلا بِإِذْنِهِ، وَلاَ تَخْرُجَ وَهُوَ كَارِهٌ
হযরত মুয়ায রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে-
لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ
‘কোন মেয়ের জন্য জায়িয নেই, এটা হালাল হবে না,
تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ
যে মহান আল্লাহ পাক উনার প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি ঈমান এনেছে বা বিশ্বাস রাখে,
أَنْ تَأْذَنَ فِى بَيْتِ زَوْجِهَا إِلا بِإِذْنِهِ
তার স্বামীর গৃহে অর্থাৎ তার ঘরে যেন স্বামীর অনুমতি ব্যতীত কাউকে প্রবেশ করতে না দেয় এবং
وَلاَ تَخْرُجَ وَهُوَ كَارِهٌ
স্বামীর অনুমতি ছাড়া যেন সে ঘর থেকে বের না হয়। স্বামীর অনুমতি নিয়ে সে বের হবে এবং সে যদি জবরদস্তিভাবে অনুমতি নেয়, স্বামীর অসন্তুষ্টি থাকে, সে অবস্থায় তার বের হওয়া জায়িয নেই। স্বামীকে অসন্তুষ্ট করে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দেয়া হয়েছে। সে ঘর থেকে বের হতে পারবেনা স্বামীর অনুমতি ব্যতীত। কোন লোককে প্রবেশ করাতে পারবে না স্বামীর অনুমতি ব্যতীত।
এবং আরো বর্ণিত রয়েছে-
اِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لاَ نُحَدِّثَ مِنَ الرِّجَالِ إِلاَّ مَحْرَمًا.
“নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কোন মহিলা যেন এমন কোন পুরুষের সাথে কথা না বলে, যারা তার মাহরাম; তারা ছাড়া। ”
অর্থাৎ যাদের সাথে দেখা দেয়া জায়িয রয়েছে, শুধু এদের সাথে সে কথা বলবে। এছাড়া কারো সাথে কথা বলবে না। হ্যাঁ, যদি বলতে হয়, তাহলে স্বামীর অনুমতি নিবে। অথবা নেহায়েত যদি জরুরত হয়, তাহলে সেটা সে বলবে। এছাড়া যেন সে কোন বেগানা পুরুষের সাথে কথা না বলে। এবং পুরুষদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিষেধ করে দিয়েছেন-
نَهَى النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنْ تُكَلِّمَ النِّسَاءَ اِلَّا بِاِذْنِ اَزْوَاجِهِنَّ
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিষেধ করেছেন যে, তোমরা পুরুষরাও কোন মহিলার সাথে, বেগানা মেয়ের সাথে কথা বলবে না, তার স্বামীর অনুমতি ব্যতীত। ”
অথবা যদি কারো স্বামী না থেকে থাকে তার বাপ-ভাই যারা রয়েছেন, তাদের অনুমতি ব্যতীত তোমরা কোন বেগানা মেয়ের সাথে, মহিলার সাথে কথা বলবেনা। কারণ কথা বললে পর্যায়ক্রমে আস্তে আস্তে তার হায়া কমে যাবে। হায়া কমে গেলে ঈমানের ঘাটতি হবে। ঈমানের ঘাটতি হলে তার আমলও ঘাটতি হবে।
সেটাই বলা হয়েছে-
اَلْحَيَاءُ شُعْبَةٌ مِّنَ الْإِيمَانِ
“হায়া হচ্ছে ঈমানের অঙ্গ। ”
কাজেই তার হায়া যদি ঠিক থাকে, তার ঈমান মজবুত থাকবে। অন্যথায় ঈমান মজবুত থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)