ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৯৬)
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সে প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পুরুষদের জন্য বলে দিয়েছেন-
نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَّمْشِيَ الرَّجُلُ بَيْنَ الْمَرْأَتَيْنِ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘কোন পুরুষের জন্য জায়িয নেই, দু’জন মহিলার মধ্যে দিয়ে সে হাঁটে। ’
কোন পুরুষের জন্য সেটা জায়িয হবে না। বরং সম্পূর্ণ হারাম হবে দু’জন মহিলার মধ্য দিয়ে হাঁটা।
মেয়েরা এক পাশ দিয়ে হাঁটবে। পুরুষরা অন্য পাশ দিয়ে হাঁটবে। কোন পুরুষ যেন কোন বেগানা মহিলাদের মধ্য দিয়ে না হাঁটে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কারণ, বেগানা পুরুষের সাথে বেগানা মেয়েলোক যদি মিলামিশা করে তাহলে তার হায়া বা লজ্জা যা রয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে।
সেটা হাদীছ শরীফে এসেছে-
عَنْ حَضْرَتْ اِبْن عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ
হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন-
إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ قُرِنَا جَمِيعًا،
‘নিশ্চয়ই লজ্জা এবং ঈমান দু’টা একসাথে থাকে। ’
فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ
‘যখন একটা চলে যায় তখন তার সাথে সাথে আরেকটাও চলে যায়। ’
লজ্জা এবং ঈমান দু’টা পাশাপাশি অবস্থান করে। লজ্জা যখন চলে যাবে তখন ঈমানটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটা ব্যতীত আরেকটা থাকতে পারে না। যার লজ্জা রয়েছে তার ঈমান থাকবে। আর যার লজ্জা ঘাটতি হয়ে যাবে তার ঈমানও ঘাটতি হয়ে যাবে।
এ প্রসঙ্গে বলা হয় যে, লজ্জা যদি কারো খালিছ থাকে তার ঈমান মজবুত থাকবে। তার ইহকাল এবং পরকালে সে কামিয়াবী হাছিল করবে।
এ প্রসঙ্গে একটি ঘটনা বলা হয়, একজন বুযূর্গ ছিলেন, উনার সাওয়ানেহ উমরীতে উল্লেখ করা হয়েছে, মহান আল্লাহ পাক উনার সেই ওলী, তিনি প্রথম জীবনে ইলিম অর্জন করেছেন, আলিম হয়েছেন। আলিম হয়ে এক কাফেলার সাথে তিনি এক এলাকায় এক আমীরের বাড়ীতে গিয়েছেন। সে আমীরের বাড়ীতে যাওয়ার কারণে সেখানে কয়েকদিন অবস্থান করবেন কাফেলাসহ সেটা সিদ্ধান্ত হয়েছে।
এদিকে সে আমীরের এক মেয়ে ছিল। সে আলিম ব্যক্তি যিনি, উনার নাম হচ্ছে হযরত ইউসুফ বিন হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি। বলা হয়, হযরত ইউসুফ বিন হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি দেখতে খুবছূরত ছিলেন। সে আমীরের এক মেয়ে ছিল। সেও আকার আকৃতিতে খুবছূরত ছিল। সে এসে একদিন রাতে নিরিবিলিতে হযরত ইউসুফ বিন হুসাইন রহমতুল্লাহি আলাইহি উনাকে ওয়াস্ওয়াসা দিল, পাপ কাজের জন্য প্ররোচিত করল।
সেটা শুনে হযরত ইউসুফ বিন হুসাইন রয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি মাথা তুলে আর তার দিকে তাকালেন না, কোন চু-চেরা কিলকাল করলেন না। সরাসরি সে প্রস্তাব শুনে তিনি সেখান থেকে উঠে দ্রুত গতিতে সরে পড়লেন, চলে আসলেন। সরে আসলেন ওয়াস্ওয়াসা থেকে বাঁচার জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)