সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
আমি আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে শুনেছি উনি বলেছেন-
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ
‘ঐ ঘরে রহমতের ফেরেশ্তা প্রবেশ করেননা, যেই ঘরে এই ঘন্টা রয়েছে, ঘুঙ্গুর রয়েছে। কাজেই এই ধরনের অলংকার বা নুপূর যেটা মানুষ পায়ে পরে থাকে বা ঘুঙ্গুর’ সেটা পরে মানুষ যখন হাঁটে, তার আওয়াজ হয়, হাদীছ শরীফে রয়েছে, আওয়াজের কারণে ফেরেশ্তারা তার প্রতি লা’নত বর্ষণ করতে থাকেন। নাঊযুবিল্লাহ!
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বললেন, যেহেতু সে এটা পরে এসেছে তার আওয়াজ হচ্ছে ঘণ্টার মত, এর কারণে তার উপর লা’নত বর্ষিত হচ্ছে, রহমতের ফেরেশ্তা তার থেকে দূরে সরে যাচ্ছে, কাজেই সে আমার হুজরা শরীফে প্রবেশ করলে, এখানে যে রহমতের ফেরেশ্তা রয়েছেন, উনারাও চলে যাবেন। তার কারণে লা’নত বর্ষিত হবে। কাজেই তাকে প্রবেশ করতে দিওনা। যতক্ষণ পর্যন্ত তার সেই অলঙ্কারটা কেটে ফেলা না হয়। ওটা কেটে ফেলে তারপর আমার কাছে তাকে প্রবেশ করতে দিও।
এখানে বলা হয়েছে, এমনভাবে তোমরা পদাচরণ করনা অর্থাৎ হেঁটনা, তোমাদের সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় অথবা এমন কিছু ব্যবহার করনা যেটার কারণে এমন আওয়াজ হয়, বেগানা পুরুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয় এবং যেটার কারণে তোমাদের প্রতি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে লা’নত বর্ষিত হয়। সেটাই হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি স্পষ্ট বলে দিলেন যে, এমন কোন অলঙ্কার মেয়েদের পরা উচিৎ নয়, যেটা পরে হাঁটলে পায়ের মধ্যে অথবা শরীরে অন্য অঙ্গ-প্রত্যঙ্গে যেটার কারণে আওয়াজ হবে। আওয়াজের কারণে বেগানা পুরুষ তার দিকে আকৃষ্ট হতে পারে, সেটার কারণে তার প্রতি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে লা’নত বর্ষিত হবে এরং তার নিকট থেকে রহমতের ফেরেশ্তারা সরে যাবেন, সে যে স্থানে অবস্থান করবে সেখানেও লা’নত বর্ষিত হবে। ” নাঊযুবিল্লাহ!
এ আয়াত শরীফের মধ্যে
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ
এ আয়াত শরীফের মধ্যে মহান আল্লাহ পাক তিনি মেয়েদের চলাচলের হুকুম-আহ্কাম, নিয়ম-কানুন, তার তরতীব, সবকিছু বলে দিয়েছেন। সেটা আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যাখ্যা করেছেন।
এরপর আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّمَا اِمْرَأَةٍ اِسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ زَانِيَةٌ
আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এর ব্যাখ্যায় বলেন যে দেখ, যদি কোন মেয়ে লোক, তার জরুরত হলে সে তো রাস্তায় চলবে, কোথাও যাবে, কিন্তু যদি কোন মহিলা সে তার শরীরে আতর-গোলাপ মেখে, যে আতর-গোলাপের ঘ্রাণ, রাস্তা দিয়ে চলার সময় মানুষ পেয়ে থাকে, যে কোন মহিলা যদি এ উদ্দেশ্যে আতর-গোলাপ মাখে তার শরীরে, সেটা মেখে সে পথ চলে তার উদ্দেশ্য হল যে-
فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا رِيحَهَا
তার শরীরের সুঘ্রাণ মানুষ যেন পায়। সে উদ্দ্যেশ্যে যদি কেউ, কোন মহিলা আতর-গোলাপ মেখে রাস্তা দিয়ে পথ চলে,
فَهِيَ زَانِيَةٌ
আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তাহলে সে ব্যভিচারিণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ব্যভিচারিণী হিসাবে সে সাব্যস্ত হয়ে যাবে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।