সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ
তোমরা এমনভাবে হেঁটো না, এমনভাবে তোমরা পা ফেলো না,
لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ
তোমাদের পদাঘাতের কারণে, হাঁটার কারণে তোমাদের যে সৌন্দর্য রয়েছে, যেটা গোপন সৌন্দর্য, যেটা প্রকাশ করা নিষিদ্ধ, সে সৌন্দর্য প্রকাশ হয়ে পড়ে, এমনভাবে তোমরা হেঁটো না।
وَتُوبُوا إِلَى اللهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন যে, ‘হে মু’মিন বান্দা যারা রয়েছ! তোমরা প্রত্যেকেই ইস্তিগফার-তওবা করো মহান আল্লাহ পাক উনার কাছে। অবশ্যই তোমরা কামিয়াবী হাছিল করবে। ’
এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, প্রথমে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন যে, তোমরা এমনভাবে হেঁটো না, পা ফেলো না, বিচরণ করো না যার কারণে-
لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ
প্রকাশ হয়ে যায় তোমাদের যে গুপ্ত সৌন্দর্য রয়েছে সেটা। এ আয়াত শরীফের তাফসীরে আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
قَدْ أَذِنَ اللهُ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَوَائِجِكُنَّ
আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে দেখ, মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে, তোমাদের জরুরতে, খুব প্রয়োজন হলে, কোথাও যাওয়ার অনুমতি দিয়েছেন, তবে সে অনুমতি শর্ত সাপেক্ষে দেয়া হয়েছে। কোন মহিলা বা কোন মেয়ে ঘর থেকে বের হওয়ার, কোথাও যাওয়ার, সে অনুমতি মহান আল্লাহ পাক তিনি দিয়েছেন, তবে কিছু শর্ত-শারায়েত করেছেন।
যেমন অন্য হাদীছ শরীফে ইরশাদ মুবারক করা হয়েছে-
عَنْ بُنَانَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهَاكَانَتْ عِنْدَ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ عَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ إِذْ دُخِلَتْ عَلَيْهَا بِجَارِيَةٍ، وَعَلَيْهَا جَلَاجِلُ يُصَوِّتْنَ. فَقَالَتْ: لَا تُدْخِلُنَّهَا عَلَيَّ إِلَّا أَنْ تُقَطِّعُنَّ جَلَاجِلَهَا، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ
হযরত বুনানা রহমতুল্লাহি আলাইহা উনি বর্ণনা করেন যে, একবার আমরা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার হুজরা শরীফে বসা ছিলাম। এমন সময় অন্য একজন মহিলা এসে সংবাদ দিল যে, হে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম! একটা মেয়ে এসেছে আপনার সাক্ষাতে। আপনার সাথে দেখা করতে চায়। এটা বলে,
إِذْ دُخِلَتْ عَلَيْهَا بِجَارِيَةٍ، وَعَلَيْهَا جَلَاجِلُ يُصَوِّتْنَ.
দেখা করার কথা বলে একটা মহিলা বা একটা বাঁদী প্রবেশ করেছিল, হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার ঘরে বা হুজরা শরীফে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। তার পায়ে ছিল-
جَلَاجِلُ
এটার বাংলা হচ্ছে এমন কিছু অলংকার রয়েছে যেটা পায়ে পরিধান করলে আওয়াজ হয়। সেটাকে ঘুঙুর বলা হয়। অর্থাৎ ঘুঙুর জাতীয়, সে অলংকার সে পড়েছিল, তার সে ঘুঙুর আওয়াজ হচ্ছিল, ঘড়ির ঘন্টার যেমন আওয়াজ ঠিক তদ্রুপ আওয়াজ হচ্ছিল। সেটা শুনে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বললেন-
لَا تُدْخِلُنَّهَا عَلَيَّ إِلَّا أَنْ تُقَطِّعُنَّ
‘তাকে আমার এখানে প্রবেশ করতে দিওনা, প্রবেশ করিওনা। ’
إِلَّا أَنْ تُقَطِّعُنَّ
যতক্ষণ পর্যন্ত সেই ঘুঙুর বা অলংকার যেটা তার পায়ের মধ্যে আওয়াজ হচ্ছে, ঘন্টার মত, সেটা কেটে না ফেলা হয়।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।