সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কাজেই ছেলের স্ত্রী তার পিতার খিদমত করবে অর্থাৎ শ্বশুরের খিদমত করবে, সেটা ঠিক ততটুকু খিদমত করবে যতটুকু সাধারণভাবে করা সম্ভব। হ্যাঁ, পাক-শাক করে খাওয়াতে পারে, তার অন্যান্য খিদমতের আঞ্জাম দিতে পারে, তবে সরাসরি এমন কোন কাজ করবে না, তার সামনে বেশীক্ষণ থাকবেও না এবং সরাসরি তার হাত, পা-তে হাত দিয়ে কোন কাজ করে দিবে না, হাত-পা টিপে দেয়া, তেল দেয়া ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে সেটা থেকে সতর্ক থাকবে। যদি কারো মনে কোন ওয়াসওয়াসা এসে যায়, যদি শ্বশুরের মনে কোন ওয়াসওয়াসা এসে যায়, খারাপ দৃষ্টি তার প্রতি পড়ে যায় তাহলে সেটা হুরমতে মুছাহিরাহ এর কারণে শ্বশুরের জন্য যেমন তার ছেলের স্ত্রী হারাম, ঠিক ছেলের জন্যও সে স্ত্রীটা হারাম হয়ে যাবে। হয়ত অনেকে জানবে না, বুঝবে না, কিন্তু অজান্তেই সেটা হয়ে যাবে। যার ফলশ্রুতিতে দেখা যাবে, ঐ ছেলের ঘরে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে একটাও বৈধ হবে না।
ঠিক এখানে আবার আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে, পিতার জন্য তার যে মেয়ে রয়েছে সেখানেও তাকে সাবধান থাকতে হবে। যেটা শরীয়তে ফায়সালা করা হয়েছে, দশ বছরের বয়স যখন পার হয়ে যাবে তখন কোন মেয়ে যেন তার পিতার সাথে একই বিছানায় না থাকে। সেখানেও হুরমতে মুছাহিরাহ ছাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই শরীয়তের যে মাসয়ালা-মাসায়িল রয়েছে, স্বামীর এক হুকুম। তারপর পিতা এরপর বিশেষ করে স্বামীর যে পিতা রয়েছে যদিও তার সামনে যাওয়া জায়িয রয়েছে, কিন্তু এরপরও ব্যতিক্রম রয়েছে।
ঠিক অনুরূপ যদি কোন শ্বাশুড়ী অর্থাৎ স্ত্রীর মা, যারা মেয়ের জামাই রয়েছে, তাদের জন্য শ্বাশুড়ীর সামনে কম যাওয়াটা হুকুম রয়েছে। যদি শ্বাশুরীর বয়স কম হয়, যেতে পারবে, দেখা সাক্ষাৎ করতে পারবে, কথা বলতে পারবে, অতিরিক্ত অপ্রয়োজনীয় যেন কথাবার্তা না বলে, অতিরিক্ত দেখা-সাক্ষাৎ না করে। যদি শ্বাশুড়ীর বয়স কম হয়, তাহলে দেখা দেয়াটাই মাকরূহ্ এর অন্তর্ভুক্ত ফতওয়া দেয়া হয়েছে। তাহলে দেখা দেয়াটাই মাকরূহ্ বলা হয়েছে, যদি শ্বাশুড়ীর বয়স কম হয়। মেয়ের জামাই তার দৃষ্টি যদি তার শ্বাশুড়ীর প্রতি পড়ে যায় এবং সেখানে যদি খারাপ কিছু সৃষ্টি হয়ে যায় যেটার মাধ্যমে হুরমতে মুছাহিরাহ ছাবিত হয়ে যায় তাহলে সেই মেয়ের জামাই-এর জন্য মেয়েও হারাম হয়ে যাবে।
কাজেই শরীয়তের যে হুকুম-আহকাম মহান আল্লাহ পাক তিনি দিয়েছেন, খুব সূক্ষ্ম, খুব তাহক্বীক্ব, খুব ফিকির করে সেটা আমল করতে হবে। পর্দার হুকুম খুব সূক্ষ্ম। পর্দার খিলাফ করার কারণেই আমাদের সমাজে, সারা বিশ্বে ফিৎনা-ফাসাদ। ছেলে-মেয়ে অবাধ্য, পিতা-মাতার কথা শুনেনা, এলোমেলো কাজ করে থাকে, বেশরা-বিদয়াত কাজ করে থাকে, যদিও কিছু তাদেরকে দ্বীনী শিক্ষা দেয়া হয় এরপরও তারা বেশরা-বিদয়াত চলে থাকে। দ্বীনী শিক্ষাকে গুরুত্ব দেয়না, আমল দেয় না। এর মূল কারণ হচ্ছে, তাদের মূলের মধ্যে গন্ডগোল রয়েছে। যখন মূলের মধ্যে গন্ডগোল থেকে যাবে তার বাইরে দিয়ে সেখানে যতই সুসজ্জিত করা হোক না কেন সেটা টিকবে না। তার হাক্বীক্বী বদ তাছীর বের হবেই হবে।
এটা বলা হয়েছে, একটা ইস্তেঞ্জাখানা- ওটাকে যত সুসজ্জিতই করা হোক, পাকা করা হোক, রং বসানো হোক, আরো সুসজ্জিত করা হোক না কেন, কিন্তু তার মধ্যে যে বদগন্ধ রয়েছে সেটা থেকেই যাবে। মূলের মধ্যে যেটা রয়েছে সেটা জাহির হবেই।
كُلُّ شَيْئٍ يَرْ جِعُ اِلٰى اَصْلِهٖ
প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে থাকে।
কাজেই খুব ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলেছেন, যে হ্যাঁ, তোমাদের সৌন্দর্য যদি অনিচ্ছা সত্তে¦ও প্রকাশ হয়ে যায়, এ সমস্ত ক্ষেত্রে দোষ নেই, তবে প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা হুকুম রয়েছে, সেখানে সাবধান থাকতে হবে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।