ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৮৬)
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
যেটা আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অন্য হাদীছ শরীফে বলেছেন-
اَلنِّسَاءُ حَبَائِلُ الشَّيْطَانِ
‘মেয়েরা হচ্ছে শয়তানের রজ্জু বা রশি। ’
যাদের মাধ্যম দিয়ে পুরুষদেরকে ওয়াসওয়াসা দেয়া হয়, ফিৎনাগ্রস্ত করা হয়। একটা মেয়েকে দেখে মানুষ ফিৎনায় পড়ে তখনই যখন তার চেহারা দেখে অথবা হাত-পা দেখে অতঃপর যখন সে আকৃষ্ট হয়ে যায়। যদি একটা মেয়ে আবৃত থাকে তাহলে সেখানে তার আকৃষ্ট হওয়ার কিছু থাকে না।
যখন তার চেহারা খোলা থাকে, হাত-পা খোলা থাকে তখন সে সেটা দেখে, সে দিকে শয়তানের ওয়াসওয়াসার কারণে আকৃষ্ট হয়ে থাকে এবং একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে যায় সাধারণত মানুষ যেটা দেখে থাকে সেটা হচ্ছে তার চেহারা, আকার-আকৃতি। তার চেহারা-ছূরত দেখে সে পছন্দ করে অথবা অপছন্দ করে। কাজেই তাহলে দেখা যাচ্ছে, ফিৎনার মূল হচ্ছে মানুষের চেহারা। সেটা দেখে ফিৎনাগ্রস্ত হয়ে থাকে। কাজেই
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
তোমরা সৌন্দর্য প্রকাশ করো না। তবে অনিচ্ছাসত্তে¦ যেটা বের হয়ে যায় সেটা নয়। তাহলে দেখা যাচ্ছে, এর ব্যাখ্যায় যেটা বলা হচ্ছে সেটা হলো, তার চেহারা এবং হাত সে খোলা রাখতে পারবে না। সেখানেও চেহারা ঢেকে রাখতে হবে। হাত মোজা, পা মোজা যা রয়েছে সেটা তাকে ব্যবহার করতে হবে। অন্যথায় শরয়ী যে পর্দা রয়েছে সেটা হবে না।
সেটাই মহান আল্লাহ পাক তিনি পরবর্তীতে বলেছেন-
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
মহান আল্লাহ পাক তিনি বলেন, তোমরা মাথা থেকে সিনা পর্যন্ত কাপড় ঢেলে দাও। তোমাদের ওড়না, চাদর ইত্যাদি। جُيُوب (জুয়ূব)-এর যদিও একাধিক অর্থ রয়েছে, এখানে অর্থ হবে সিনা পর্যন্ত চাদর অথবা পর্দা অথবা ওড়না ঢেলে দেয়া। অর্থাৎ মাথা থেকে শুরু করে সিনা পর্যন্ত সে ঢেকে দিবে। মহান আল্লাহ পাক তিনি সেটা বলে দিয়েছেন।
এজন্য অন্য আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লক্ষ্য করে বলেছেন-
يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ
মহান আল্লাহ পাক তিনি আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লক্ষ্য করে সরাসরি বলেছেন-
يَاأَيُّهَا النَّبِيُّ
আয় আমার নবী, আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ
আপনি বলে দিন, যারা আপনার আজওয়াজুম মুত্বহহারাত (আহলিয়া) রয়েছেন, উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে বলে দিন, যারা আপনার বানাত (মেয়ে) রয়েছেন উনাদেরকে বলে দিন এবং যারা মু’মিন মহিলা রয়েছেন উনাদেরকে বলে দিন-
يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ
উনারা যেন উনাদের উপর পর্দা ঢেলে দেন, চাদর ঢেলে দেন, ওড়না ঢেলে দেন অর্থাৎ উনাদেরকে যেন উনারা চুপিয়ে রাখেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)