সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তবে বিশেষ করে মেয়েদের জন্য, তারা যখন নামায পড়বে, নামায পড়া অবস্থায় তাদের চেহারা এবং হাতের কব্জি থেকে অতিরিক্ত, পায়ের গিরা থেকে অতিরিক্ত নিচে যা রয়েছে, সেটা বের করে দিয়ে যদি তারা নামায পড়ে তাদের নামায শুদ্ধ হবে। কিন্তু এর চাইতে অতিরিক্ত অর্থাৎ চেহারা থেকে অতিরিক্ত যা কিছু রয়েছে, হাতের কব্জির উপর যা কিছু রয়েছে, পায়ের গিরার উপর যা কিছু রয়েছে, সেখান থেকে কোন অঙ্গের যদি এক চতুর্থাংশ, তিন তাসবীহ পরিমাণ বের হয়ে যায়, অথবা বের হয়ে থাকে নামাযের মধ্যে তাহলে তার নামায শুদ্ধ হবে না। তবে শুধু চেহারা, হাতের কব্জির অতিরিক্ত, পায়ের গিরার নিচের অতিরিক্ত যা কিছু রয়েছে পায়ের পাতা সেটা যদি বের হয়ে থাকে তাহলে নামায শুদ্ধ হবে। কিন্তু ঘর থেকে যখন তারা বের হবে, বেগানা পুরুষের সামনে যখন যাবে তখন তার এই হুকুম নয়। এটা হচ্ছে নামাযের জন্য হুকুম।
যেটা হাদীছ শরীফে এসেছে, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ، وَيُكَذِّبُهُ
আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ،
চোখের ব্যভিচার হচ্ছে দৃষ্টি করা,
وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ
কানের ব্যভিচার হচ্ছে শ্রবণ করা,
وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ،
যবানের ব্যভিচার হচ্ছে কথা বলা,
وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ،
হাতের ব্যভিচার হচ্ছে স্পর্শ করা,
وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا،
পায়ের ব্যভিচার হচ্ছে ধাবিত হওয়া,
وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ، وَيُكَذِّبُهُ
অন্তর সেটা চেয়ে থাকে, লজ্জাস্থান সেটা সত্যে অথবা মিথ্যায় পরিণত করে থাকে। প্রত্যেকটা অঙ্গের আলাদাভাবে ব্যভিচার রয়েছে। মূল ব্যভিচার যেটা সেটা আলাদা। কিন্তু প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা হুকুম রয়েছে, সেটা বলা হয়েছে, সাধারণত যত ফিৎনা পয়দা হয়ে থাকে, সমাজের মধ্যে যত ফিৎনা-ফাসাদ হয়ে থাকে সেটা মেয়েদের মাধ্যমেই হয়ে থাকে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।