ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৮৪)
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ
তাদের উত্তম হবে, এ অবস্থায়ও যদি তারা পর্দা করে,
وَاللهُ سَمِيعٌ عَلِيمٌ
মহান আল্লাহ পাক তিনি শ্রবণকারী ও জ্ঞানী।
মহান আল্লাহ পাক তিনি পূর্বের আয়াত শরীফে বলেছেন, তোমরা পর্দা করবে, হ্যাঁ, যদি অনিচ্ছাসত্তে¦ কিছু বের হয়ে যায়, সেটা কি? সেটা সম্পর্কে ক্ষমা ঘোষণা করা হয়েছে। আর এ আয়াত শরীফে বলা হয়েছে, ঐ সমস্ত মহিলা যাদের বয়স অনেক হয়ে গেছে, বিবাহের বয়স অতিবাহিত হয়ে গেছে, যারা বিবাহের চিন্তাই করে না, মানুষও চিন্তা করে না। এ সমস্ত মহিলা যারা রয়েছেন, তাদের যদি অতিরিক্ত কাপড় খুলে তারা রাখে, সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে নয়, তাতে তাদের গুনাহ হবে না। এরপরও যদি ঐ সমস্ত মহিলারা পর্দা করে, শরীর ঢেকে রাখে, তাহলে তাদের জন্য সেটাই উত্তম।
মহান আল্লাহ পাক তিনি سَمِيعٌ عَلِيمٌ
শ্রবণকারী এবং জ্ঞানী। এখানে পর্দার সূক্ষ্ম তাকীদ করা হয়েছে।
আর যেটা বলা হয়েছে-
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
“প্রকাশ করো না সৌন্দর্য, যদি অনিচ্ছাসত্তে¦ কিছু প্রকাশ পেয়ে যায়। ”
এখন সেটা কি? এটা অনেকে, অনেক মুফাসসিরীনে কিরাম অনেক কথাই বলেছেন। মূল যে বিষয় যেটা বলা হয়েছে সেটা হলো অর্থাৎ আপসেআপ যেটা বের হয়ে যায়।
এখন কেউ এ প্রসঙ্গে বলেছেন যে, হাদীছ শরীফে এসেছে-
قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَمْ تَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلاَّ هَذَا وَهَذَا وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ.
এই হাদীছ শরীফে বলা হয়েছে, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন তারা কিছু যেন বের না করে।
إِلاَّ هَذَا وَهَذَا وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ.
চেহারা এবং হাতের কব্জি দেখিয়ে বললেন, এই দু’টি বের করতে পারে, এছাড়া অন্য কিছু নয়। এখানে এই হাদীছ শরীফটা রয়েছে।
আবার অন্যত্র ইরশাদ মুবারক করা হয়েছে যে, একজন মহিলা, যখন সে কোন বেগানা পুরুষের সামনে দিয়ে চলবে, তার জরুরতে বের হবে, সে কতটুকু বের করে রাখতে পারবে? সে একটা চুলও বের করতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












