ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৮০)
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
উনি যখন ব্যাপারটা দৃৃঢ়তার সহিত, মজবুতির সহিত বললেন, তখন বাগানের মালিক হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি খুব ভাল করে উনার মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করলেন একাধিকবার। এ ছেলে, এ যুবক কি বলছে? উনার এত বড় তাক্বওয়া? এত বড় পরহেযগারী? নিশ্চয়ই এই যুবক মহান আল্লাহ পাক উনার ওলী হবে। সাধারণ লোকের এতটুকু তাক্বওয়া, এত পরহেযগারী থাকার কথা নয়। তখন হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি বললেন, বেশ; আপনি যদি মূল্য পরিশোধ করতেই চান, তাহলে মূল্য দিয়ে দিন, কত দিবেন?
হযরত আবূ ছালেহ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে তো কোন টাকা-পয়সা নেই, যদি টাকা-পয়সা থাকতো, তাহলে তো আমি আপনার বাগানের ফলই খেতাম না।
তখন হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আপনি কি করে পয়সা পরিশোধ করবেন?
তিনি বললেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আপনার বাগানে আমি কিছু কাজ করবো, কাজ করে যে পারিশ্রমিক পাবো, সেটা দিয়ে ফলের মূল্য আমি পরিশোধ করবো।
সেটা শুনে হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি আরো তায়াজ্জুব হয়ে গেলেন, আপনি বলেন কি? কাজ করে পয়সা সংগ্রহ করে সেটার মূল্য পরিশোধ করবেন? ঠিক আছে। আপনি কাজ করতে থাকুন।
হযরত আবূ ছালেহ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি, উনি কাজ করতে লাগলেন, অনেক দিন অতিবাহিত হয়ে গেলো, কোন কোন রেওয়ায়েতে রয়েছে, প্রায় ১২ বছর অতিবাহিত হলো। একদিন হযরত আবূ ছালেহ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন যে, আর কত দিন আমার এ বাগানে কাজ করতে হবে? অনেক দিন হলো বাড়ী থেকে এসেছি, আমাকে বাড়ীতে যেতে হবে। আপনার ফলের মূল্য কত রয়েছে?
হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি বললেন যে, হ্যাঁ, আমি সেটা বলবো। আপনাকে বাড়ীতে যাওয়ার অনুমতি দেয়া হবে। আমার ফলের মূল্য কত রয়েছে, সেটাও বলা হবে। তবে আপনাকে আর কয়েকটা দিন ধৈর্যধারণ করতে হবে। আমার আরো কিছু কথা, শর্ত-শারায়েত রয়েছে আপনার সাথে।
হযরত আবূ ছালেহ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি সেটা শুনে বললেন, বেশ; এই বলে তিনি অপেক্ষা করতে লাগলেন।
কয়েকদিন পর হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে ডেকে বললেন, হে হযরত আবূ ছালেহ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি! আপনি তো ফল খেয়েছেন, পয়সা-মূল্য পরিশোধ করবেন একমাত্র মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারকের জন্য, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছলাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারকের জন্য। তাই যদি সত্যিই হয়ে থাকে, তাহলে আমার এ ফলের মূল্য পরিশোধ করা এবং আমার কাছ থেকে আপনার ক্ষমা নেয়ার জন্য আরেকটা শর্ত রয়েছে, যা আপনাকে পালন করতে হবে। সে শর্ত হচ্ছে যে, আমার একটা মেয়ে রয়েছে, সে মেয়েটাকে আপনার বিবাহ করতে হবে।
সেটা শুনে হযরত আবূ ছালেহ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি বললেন, একটা ফল খাওয়ার সাথে একটা মেয়ে বিবাহ করার সাথে কি সম্পর্ক রয়েছে? আপনার সাথে আমার জানা নেই, শোনা নেই, চেনা নেই, পরিচয় নেই, আজনবী আমরা প্রত্যেকেই অপরিচিত। কাজেই এর মধ্যে কি সম্পর্ক রয়েছে?
কিছুক্ষণ পর হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আরো কিছু জানার বিষয় রয়েছে, সেটা হচ্ছে, যে মেয়েটাকে আপনার বিয়ে করতে হবে, যা না করলে আমি আপনাকে ক্ষমা করবো না। সে মেয়েটা হচ্ছে লুলা, লেংড়া, অন্ধ, বোবা, বধির, কুৎসিৎ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












