মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৭৯)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, সকাল ৬:০৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৩১
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

উনি ফিকির করতে লাগলেন যে, এর মালিককে খুঁজে বের করতে হবে। তার মূল্য পরিশোধ করতে হবে। যদিও শরীয়তের মাসয়ালা রয়েছে-
اَلضَرُورَةُ تُبِيحُ الْمَحْظُورَاتِ
‘জরুরত হারামকে মুবাহ করে দেয়।’ একটা লোক মা’জুর হয়ে গেলে, অক্ষম হয়ে গেলে, আমাদের হানাফী মাযহাব মুতাবিক তিনদিন ধরে না খেয়ে থাকলে, ক্ষুধার তাড়নায় তার জন্য হারাম যে কোন খাদ্য সেটা মুবাহ হয়ে যায়। সে জরুরত আন্দাজ গ্রহণ করতে পারে।
শরীয়তের ফতওয়া মুতাবিক উনার আমল শুদ্ধই হয়েছে। কিন্তু উনি তো খুব বড় আলিম ছিলেন। উনি ফিকির করলেন, উনাকে ফতওয়ার উপর আমল করলেই চলবেনা, উনাকে তাক্বওয়ার উপর আমল করতে হবে। মালিককে বের করতে হবে, উনি সে চিন্তা করে বা’দ ফজর দজলা নদীর তীর দিয়ে বিপরীত দিক থেকে হেঁটে হেঁটে সেই গাছ তালাশ করতে করতে চলতে লাগলেন।
কিছুদূর যাওয়ার পর দেখতে পেলেন একটা বাগান, আপেল ফলের বাগান। সেটা দেখে উনি মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই এই বাগানের ফল হবে। কারণ তার কিছু গাছ নদীর পাড়ে রয়েছে এবং তার কিছু ডালা নদীর উপরে ঝুলে রয়েছে, যার কিছু ফলও সেখানে রয়েছে এবং সে গাছগুলির নিচে কিছু ফলও পড়ে রয়েছে পানির মধ্যে। সেটা দেখে হযরত আবূ ছালেহ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি ইতমিনান হলেন, নিশ্চয়ই আমি এ বাগানের ফল খেয়েছি। তাহলে বাগানের মালিককে বের করে তার মূল্য পরিশোধ করতে হবে।
উনি মূল্য পরিশোধ করার জন্য মালিককে তালাশ করলেন, মালিককে পাওয়া গেল না। বাগানের মালীকে পাওয়া গেল। যিনি মালিক ছিলেন, হযরত আব্দুল্লাহ্ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি, উনিও মহান আল্লাহ পাক উনার ওলী ছিলেন। বাগানের যে খিদমত করতেছিলো সে বলল, আপনি অপেক্ষা করুন, কিছুক্ষণ পর মালিক আসবেন। হযরত আবূ ছালেহ্ মূসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি অপেক্ষা করতে লাগলেন।
দেখা গেল কিছুক্ষণ পর মালিক আসলেন। মালিকের সাথে সাক্ষাত করলেন, সাক্ষাত করে বললেন, আমি এসেছি একটা জরুরী কাজে।
মালিক বললেন, কি জরুরত রয়েছে আমার সাথে?
তিনি বললেন, আপনার বাগানের একটা ফল আমি খেয়েছি আপনাকে না বলে। সেটার মূল্য পরিশোধ করতে এসেছি। আপনার বাগানের একটা আপেল ফলের কত মূল রয়েছে? আমাকে দয়া করে জানালে আমি সেটার মূল্য পরিশোধ করব।
এ কথা বলামাত্রই হযরত আব্দুল্লাহ সাওমাঈ রহমতুল্লাহি আলাইহি তায়াজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য প্রকাশ করলেন যে, আপনি বলেন কি? আমার বাগানে হাজার হাজার গাছ রয়েছে, লক্ষ লক্ষ ফল রয়েছে, অনেক ফল গাছ থেকে পড়ে যায়, নদীতে ভেসে যায়, মানুষ কুড়িয়ে নেয়, সেজন্য আমার কোন বাধা-নিষেধ নেই, আমি কাউকে খেতে নিষেধ করিনি। যেহেতু ফল নষ্ট হয়ে যাওয়ার পূর্বে খেয়ে ফেলাটাই ভাল। আপনি একটা ফল খেয়েছেন, তার মূল্য পরিশোধ করতে হবে; এর পিছনে কি কারণ রয়েছে?
উনি ব্যাপারটা খুলে বললেন যে, আমার জীবনে কখনও কারো কাছ থেকে না বলে কিছু খাইনি, কোন হারাম খাদ্যও গ্রহণ করিনি, তবে ক্ষুধার তাড়নায় তিনদিন না খেয়ে থাকার কারণে, দজলা নদীর তীর দিয়ে হেঁটে আসতেছিলাম, তখন একটা ফল পেয়ে খেয়ে ফেলেছিলাম। আমি সেটারই মূল্য পরিশোধ করার জন্য এসেছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৭ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে