ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৭৬)
, ১৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি বিশেষ করে মু’মিন নর এবং নারীর জন্য নির্দেশ করেছেন, প্রথমে তোমরা-
يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ
তোমাদের দৃষ্টি অবনত করো, অবনত রাখো।
وَيَحْفَظُوا فُرُوجَهُمْ
এবং লজ্জাস্থানকে হিফাযত করো।
ঠিক মু’মিন নারী যারা তাদেরকেও বলেছেন-
يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
মু’মিন নারীদেরকে বলেছেন যে, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো
وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
এবং নিজেদেরকে হিফাযত করো।
মহান আল্লাহ পাক তিনি এরপর বলেছেন মু’মিন পুরুষদের সম্পর্কে-
ذٰلِكَ أَزْكَى لَهُمْ
“এটা তাদের জন্য পবিত্রতার কারণ। ”
মুলতঃ হুকুম নর-নারী উভয়ের জন্যই। নুযূল খাছ হুকুম আম। এটা প্রত্যেকের জন্যই পবিত্রতার কারণ। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার রেযামন্দি আর আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টির কারণ।
হাদীছ শরীফে এসেছে-
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمَرْأَةُ عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتْ مِنْ بَيْتِهَا اِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ، وَاِنَّهَا لَا تَكُونُ أَقْرَبُ اِلَى اللهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
“হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে রিওয়ায়েত রয়েছে যে, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে, যারা মহিলা রয়েছে, মেয়ে রয়েছে তারা পর্দা অবস্থায় থাকবে, الْمَرْأَةُ عَوْرَةٌ তারা আবৃত থাকবে, পর্দা অবস্থায় থাকবে। ”
فَإِذَا خَرَجَتْ مِنْ بَيْتِهَا اِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ،
‘যখন কোন মেয়ে বা মহিলা ঘর থেকে বের হয়, শয়তান উঁকি ঝুঁকি দিতে থাকে’ কি করে তার মাধ্যমে পাপ কাজ করানো যায়, সে জন্যেই বলা হয়েছে-
وَاِنَّهَا لَا تَكُونُ أَقْرَبُ اِلَى اللهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘একজন মহিলা বা একজন মেয়ে তার ঘরে থেকে যতটুকু মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি অর্জন করতে পারবে, ঘর থেকে সে বিনা প্রয়োজনে ঘুরে বেড়ালে বা এদিক সেদিক চলাচল করলে তার পক্ষে ততটুকু মহান আল্লাহ পাক উনার নৈকট্য বা সন্তুষ্টি বা মহান আল্লাহ পাক উনার মহব্বত, মা’রিফত হাছিল করা সম্ভব নয়। ’ কাজেই কোন মহিলার জন্য বিনা জরুরতে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াও এক প্রকার বেপর্দারই শামিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












