সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এখন এই হাদীছ শরীফে আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কতটুকু সতর্কতা অবলম্বন করতে বলেছেন? যদিও মুফাস্সিরীনে কিরাম, মুহাদ্দিছীনে কিরামগণ এ হাদীছ শরীফ নিয়ে অনেকে অনেক কিছু বর্ণনা করেছেন। বিশেষ করে হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য আলাদা হুকুম-আহ্কাম। এরপরেও যারা মুত্তাক্বী-পরহিযগার হবে, তাক্বওয়া অবলম্বন করবে, উনাদের জন্য সে একই হুকুম রয়েছে। সতর্ক থাকতে হবে যেন পরপুরুষকে সে দেখবেনা ঠিক পরপুরুষও তাকে যেন না দেখে।
অনুরূপ একই হুকুম তার উপর বর্তাবে। সে অবস্থার থেকে সে সতর্কতা অবলম্বন করবে।
কারণ, হাদীছ শরীফে এসেছে-
قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زِنَا الْعَيْنِ النَّظْرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ
চোখের যে ব্যভিচার সেটা দৃষ্টি আর জবানের যে ব্যভিচার সেটা হচ্ছে কথা বলা। অর্থাৎ উভয়টা থেকে সতর্ক থাকতে হবে। দৃষ্টির কারণে মানুষ পাপে গ্রেফতার হয়ে যায়। বড় বড় পাপ সংঘটিত হয়, একমাত্র তার সূচনা হয় দৃষ্টি দিয়ে।
যেটা অন্য হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِى صُورَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِى صُورَةِ شَيْطَانٍ
আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে, নিশ্চয়ই মহিলারা এসে থাকে এবং চলে গিয়ে থাকে। অর্থাৎ এখানে যদিও সরাসরি অর্থ বলা হয়েছে শয়তানের ছূরতে এসে থাকে এবং শয়তানের ছূরতে চলে যায়, এর অর্থ কি মহিলারা শয়তান? মূলতঃ তা নয়, এর অর্থ বলা হচ্ছে- শয়তান তাদের মধ্যে ক্রিয়া করে, ওয়াস্ওয়াসা নিয়ে তারা এসে থাকে, ওয়াস্ওয়াসা নিয়ে বিদায় হয়ে থাকে। অর্থাৎ মহিলারা যখন আসে তখন ইবলিস মহিলাদের সাথে এসে পুরুষের মনের মধ্যে ওয়াস্ওয়াসার সৃষ্টি করে দেয়। এই ওয়াস্ওয়াসা পর্যায়ক্রমে সৃষ্টি ও বৃদ্ধি করতেই থাকে, সেই ওয়াস্ওয়াসা নিয়েই সে মহিলা বিদায় নিয়ে যায়।
একজন মহিলা যখন কোন বেগানা পুরুষের সামনে আসে তখন শয়তান বেগানা পুরুষের অন্তরে ওয়াস্ওয়াসা সৃষ্টি করে। যে অবস্থায় সে আগমন করে ঠিক সে অবস্থায় সে বিদায় নেয় এবং ঠিক এর সাথে সাথে সে মহিলার অন্তরের মধ্যেও শয়তান ওয়াস্ওয়াসা সৃষ্টি করে। শয়তান তার মধ্যে ক্রিয়া করে। সে শয়তানী ওয়াস্ওয়াসা নিয়ে সে আসে এবং বিদায় নেয়। মহিলার মধ্যে কোন খারাবী রয়েছে তা নয় বরং শয়তান ওয়াস্ওয়াসা দেয়ার কারণে পুরুষ এবং মহিলার মধ্যে শয়তানী ওয়াস্ওয়াসা ক্রিয়া করে সেটাই বলা হয়েছে।
যেমন, হাদীছ শরীফে রয়েছে, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلشُّؤْمُ فِي الْمَرْأَةِ وَالدَّارِ وَالْفَرَسِ
এই হাদীছ শরীফে স্পষ্ট বলা হয়েছে কি? খারাবী রয়েছে মহিলাদের মধ্যে, বাড়ী-ঘরের মধ্যে এবং বাহনের মধ্যে। এর ব্যাখ্যায় যারা মুহাদ্দিছীনে কিরাম উনারা অনেক কিছু বর্ণনা করেছেন। (অসমাপ্ত)
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।