ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৬০)
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
এরপর মহান আল্লাহ পাক তিনি যারা মু’মিন মুসলমান নারী রয়েছেন, মহিলা রয়েছেন তাদেরকে উল্লেখ করে বলেন, হে মহিলারা! তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ তোমাদের লজ্জাস্থানকে তোমরা হিফাযত করো।
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না, প্রকাশ করো না। তবে অবশ্য যেটা আপছেআপ বের হয়ে যায় সেটা ব্যতীত।
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
তোমরা অবশ্যই ওড়না বা আবরণ মাথার উপর থেকে সীনা পযর্ন্ত ঢেলে দিবে। وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ তোমাদের ওড়না, পর্দা-আবরণ সেটা মাথা থেকে শুরু করে عَلَى جُيُوبِهِنَّ সীনা পর্যন্ত ঢেলে দিবে, ঢেকে দিবে।
এরপর মহান আল্লাহ পাক তিনি বলেছেন وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ ঐ সমস্ত লোক ব্যতীত কারো সামনে তোমরা তোমাদের কোন প্রকার সৌন্দর্য প্রকাশ করতে পারবেনা, করবেনা।
মহান আল্লাহ পাক তিনি ‘সূরা নূর শরীফের’ মধ্যে এখানে বার প্রকার লোকের কথা বলেছেন, এর পূর্বে মহান আল্লাহ পাক তিনি নাযিল করেছেন ‘সূরা আহযাব শরীফ। ’ যার আয়াত শরীফ সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। সেখানে মহান আল্লাহ পাক তিনি সাত প্রকার লোকের কথা উল্লেখ করেছেন। যাদের সামনে মহিলাদের সৌন্দর্য যদি প্রকাশ পেয়ে যায় বা করে, সেটা জায়িয রয়েছে। তবে তারও একটা সীমারেখা রয়েছে।
এখানে বার প্রকার লোকের কথা বলা হয়েছে যে, তোমরা তাদের সামনে সৌন্দর্য প্রকাশ যদি করো তবে তাতে কোন অসুবিধা নেই। তবে ক্ষেত্র বিশেষে করার দরকার রয়েছে, আর ক্ষেত্র বিশেষে সর্তকতা অবলম্বন করলে সেটা উত্তম, আফযল হবে।
সেটা বলা হয়েছে- وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ
এক নম্বর হচ্ছে, তেমাদের আহাল বা স্বামীর সম্মুখে।
أَوْ آبَائِهِنَّ দুই নম্বর হচ্ছে, তোমাদের পিতা।
أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ তিন নম্বর হচ্ছে, শ্বশুর (স্বামীর পিতা)।
أَوْ أَبْنَائِهِنَّ চার নম্বর হচ্ছে, তোমাদের যারা ছেলে রয়েছে।
أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ পাঁচ নম্বর হচ্ছে, তোমাদের স্বামীর যদি কোন ছেলে থাকে সে।
أَوْ إِخْوَانِهِنَّ ছয় নম্বর হচ্ছে, তোমাদের ভাই অর্থাৎ আপন ভাই যারা রয়েছে।
أَوْ بَنِي إِخْوَانِهِنَّ সাত নম্বর হচ্ছে, তোমাদের ভ্রাতুষ্পুত্র যারা রয়েছে, আপন ভাইয়ের যে ছেলে রয়েছে।
أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ আট নম্বর হচ্ছে, ভগ্নীপুত্র যারা রয়েছে। অর্থাৎ আপন ভগ্নীপুত্র তাদের কথা বলা হয়েছে।
أَوْ نِسَائِهِنَّ নয় নম্বর হচ্ছে, অন্যান্য যারা মহিলা রয়েছে, সঙ্গিনী-সাথী যারা রয়েছে তোমাদের।
أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ দশ নম্বর হচ্ছে, তোমাদের যারা বাঁদী রয়েছে। এখানে যদিও বলা হয়েছে, তোমাদের হাতের অধিকারী যারা বাঁদী এবং দাসী। এর অর্থ হচ্ছে, যারা তোমাদের দাসী রয়েছে, বাঁদী রয়েছে তারা।
أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ এগারো নম্বর হচ্ছে, এখানে বলা হয়েছে ঐ সমস্ত পুরুষ, যারা নির্বোধ, আলাবোলা, যাদের বিয়ে-শাদীর কোন চাহিদা নেই এবং সে সম্পর্কে কোন জ্ঞানও নেই, সমঝও নেই। আলাবোলা, নির্বোধ পুরুষ এবং মহিলার মাঝে কি পার্থক্য রয়েছে তারা সেটা বুঝেনা, এ ধরনের যদি পুরুষ হয়।
أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ বারো নম্বর হচ্ছে, ঐ সমস্ত শিশু যারা পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য রয়েছে বা ব্যবধান রয়েছে, সে সম্পর্কে জ্ঞান নেই বা আক্বল এখনো হয়নি, সমঝ হয়নি; এ সমস্ত অবুঝ শিশু যারা রয়েছে, তাদের কথা বলা হয়েছে। (অসমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












