সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যখন সে ব্যক্তি বারবার বলতে লাগলেন ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তো আমার মা’র সঙ্গে একই ঘরে থাকি, আমি তো উনার খাদিম, উনাকে দেখাশুনা করে থাকি ইত্যাদি ইত্যাদি; এরপরও কি অনুমতি নিব?
তখন আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
أَتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً ؟
আপনি কি পছন্দ করেন আপনার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখবেন?’
قَالَ: لاَ،
সে ব্যক্তি বললেন যে, ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ‘আমি তো সেটা পছন্দ করি না। ’
قَالَ: فَاسْتَأْذِنْ عَلَيْهَا.
আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তাহলে অনুমতি নিয়েই ঘরে প্রবেশ করবেন। সালাম দিবেন, অনুমতি নিবেন, এরপর প্রবেশ করবেন।
‘আর সালাম ব্যতীত কোন অনুমতি নেই। ’
এ প্রসঙ্গে হাদীছ শরীফে এসেছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَأذَنُوا لِمَنْ لَمْ يَبْدَأ بِالسَّلَامِ
“হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন। আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
لَا تَأذَنُوا لِمَنْ لَمْ يَبْدَأ بِالسَّلَامِ
“ঐ ব্যক্তির জন্য কোন অনুমতি নেই যে ব্যক্তি সালাম ব্যতীত অনুমতি চায়। ” প্রথমে সালাম দিবে, এরপর সে অনুমতি নিবে, তারপর সে ঘরে প্রবেশ করবে। যদি সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে তাহলে যদি বেপর্দা হয়ে যায় তবে যে প্রবেশ করল সে গুনাহ্গার হবে।
মহান আল্লাহ পাক তিনি প্রত্যেকটাই বর্ণনা করে দিয়েছেন, অপরের ঘরে প্রবেশ করতে হলে কি হুকুম, নিজের ঘরে যারা চলাচল করবে তাদের কি হুকুম, বালেগ, বালেগা, নাবালেগ, নাবালেগা তাদের কি হুকুম, খাদেম-খুদ্দাম তাদের কি হুকুম রয়েছে প্রত্যেকটা মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন। অর্থাৎ সালাম দিয়ে প্রবেশ করবে।
আর আমাদের সালাম হচ্ছে- اَلسَّلامُ عَلَيْكُمْ(আসসালামু আলাইকুম) কমপক্ষে এতটুকু।
যেটা হাদীছ শরীফে এসেছে, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, প্রথম কমপক্ষে اَلسَّلامُ عَلَيْكُمْ (আসসালামু আলাইকুম) বলবে। এরপর ইচ্ছা করলে কেউ বাড়াতে পারে। প্রত্যেকটা কথাতেই দশটা করে নেকী রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কথাতে দশটা নেকী।
একবার এক ব্যক্তি এসে বললেন- اَلسَّلامُ عَلَيْكُمْ (আসসালামু আলাইকুম)। অর্থাৎ সালাম দিলেন-
فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ
অতঃপর উনার সালামের জাওয়াব দেয়া হলো, তারপর তিনি বসলেন। আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন- عَشْرٌ উনার জন্য দশটা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।