ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৪৮)
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ
“এভাবেই মহান আল্লাহ পাক তিনি হুকুম-আহ্কাম, নিদর্শন, আদেশ-নিষেধ বর্ণনা করে থাকেন। ”
وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ
“মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন জ্ঞানী এবং সব জাননেওয়ালা। ”
এখানে বলা হয়েছে, খাদিম-খুদ্দাম এবং বিশেষ করে যারা নাবালিগ সন্তান-সন্ততি তাদের কথা।
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ
“তোমাদের ছেলে-মেয়ের মধ্যে যারা বালিগ-বালিগা হয়েছে। ”
فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ
তারা যখন প্রবেশ করবে তারা যেন অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করে। যেমন পূর্ববর্তীরা অনুমতি নিয়ে প্রবেশ করেছেন। মহান আল্লাহ পাক তিনি সেটা স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন,
كَذَلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمْ آيَاتِهِ
এ আয়াত শরীফের পর মহান আল্লাহ পাক তিনি একই কথা উল্লেখ করলেন, যে এভাবেই মহান আল্লাহ পাক তিনি হুকুম-আহ্কাম, আদেশ-নির্দেশ, নিদর্শন বর্ণনা করে থাকেন এবং
وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ
“নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি জ্ঞানী এবং সবকিছু জাননেওয়ালা, সর্বজ্ঞাত। ”
এ আয়াত শরীফের মধ্যে মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন, তোমরা যারা প্রবেশ করবে ঘরে, গৃহবাসী যারা রয়েছেন তাদের হুকুম-আহ্কাম এখানে স্পষ্ট করে বলে দেয়া হলো।
এ জন্য হাদীছ শরীফে ইরশাদ মুবারক করা হয়েছে যে, “সালাম যে মানুষ দিবে ও দিয়ে প্রবেশ করবে। সালামের মধ্যে কি বিষয় রয়েছে?”
এর ব্যাখ্যায় বলা হয়েছে যে, সালামের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে।
এক নম্বর হচ্ছে, একটা লোককে সালাম দেয়ার অর্থ হলো, আমার তরফ থেকে তোমাকে সালাম, শান্তি, নিরাপত্তা দেয়া হলো, দোয়া করা হলো, অনুমতি দেয়া হলো।
দ্বিতীয় নম্বর হচ্ছে, মহান আল্লাহ পাক উনার যিকির বা স্মরণও রয়েছে, দোয়া রয়েছে। সেটা হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে।
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে-
عَنْ حَضْرَتْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَ لاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ
“হযরত আবু হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন যে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। আর ঈমানদার খালিছ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর পরস্পরকে মুহব্বত না করবে। যতক্ষণ পর্যন্ত পরস্পর পরস্পরকে মুহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবেনা। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












