ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৩৬)
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফ নাযিল করবেন, হুকুম-আহ্কাম নাযিল করবেন, সেটাই জারী করে দিবেন আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তোমরা বসে বসে কষ্ট দিচ্ছ আর মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সে কষ্ট বরদাস্ত করে যাচ্ছেন। যেহেতু ওহী নাযিল হচ্ছে না সেহেতু কিছুই বলছেন না। তখন মহান আল্লাহ পাক তিনি ওহী নাযিল করে দিলেন।
মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট বলে দিলেন যাতে উম্মতের ইহ্সান হয়। উম্মতকে উপকার করার জন্য, ঈমান হিফাযতের জন্য মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফ নাযিল করে দিলেন।
কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উম্মত কষ্ট দিবে, তাহলে তো ঈমান থাকতে পারে না। তারা ঈমানহারা হয়ে জাহান্নামী হয়ে কাফির হয়ে ইন্তিকাল করবে।
যাতে তারা ঈমান নিয়ে যেতে পারে, মুসলমান হয়ে, খালিছ মুসলমান হয়ে যেতে পারে, সেজন্য মহান আল্লাহ পাক তিনি
وَاللهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ
মহান আল্লাহ পাক তিনি সত্য বলতে লজ্জা করেন না। মহান আল্লাহ পাক তিনি সত্য বলে থাকেন। সেখানে কাউকে পরওয়া করেন না।
সেটাই বলে দিলেন মহান আল্লাহ পাক তিনি যে, তোমরা এমন আচরণ করনা বরং এভাবে করো। আর সেটাই আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জানিয়ে দিলেন। তাই বলা হয়েছে-
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
“নিশ্চয়ই আমিই নাযিল করেছি এবং আমিই হিফাযত করব। ”
মহান আল্লাহ পাক তিনি নাযিল করেছেন হুকুম-আহ্কাম এবং হিফাযতের জিম্মাদার মহান আল্লাহ পাক। মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক তিনি সেটা জারী করে দিয়েছেন; এবং হিফাযতের ব্যবস্থা করেছেন।
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَّرَاءِ حِجَابٍ
“যখন তোমরা মেয়েদের নিকট কিছু চাবে তখন পর্দার আড়াল থেকে চেও। ”
পূর্বে বলা হয়েছে, তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করো। বিনা অনুমতিতে প্রবেশ করবে না। পর্দা রক্ষা করবে।
আর যেটা অন্য আয়াত শরীফে বলা হয়েছে-
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولٰى
“তোমরা ঘরে পর্দার সহিত থেকো। বে-পর্দা হয়ে, বস্ত্রহীন হয়ে, সৌন্দর্য প্রদর্শন করে, আইয়ামে জাহিলিয়াতের মত রাস্তায় ঘুরে বেড়িও না। ”
বে-পর্দা হতে নিষেধ করে দেয়া হয়েছে। পর্দা রক্ষা করার জন্য আদেশ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)