ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৩০)
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২০ জুন, ২০২৫ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
হাদীছ শরীফে বলা হয়েছে, যখন কেউ প্রবেশ করতে চায়, অনুমতি নিতে চায়, তাহলে তাকে স্পষ্ট করে তার বর্ণনা দিতে হবে, কে এসেছে?
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ مَنْ ذَا فَقُلْتُ أَنَا فَقَالَ أَنَا أَنَا كَأَنَّهُ كَرِهَهَا.
“হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আমি একবার আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে গেলাম। যাওয়ার কারণ ছিলো, আমার পিতার উপর ঋণ ছিল সে ঋণের ব্যাপারে আলোচনা করার জন্য। দরজা খটখটি দিলাম, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আওয়াজ করলেন, কে? আমি বললাম, أَنَا- আমি। ”
এটা শুনে আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
أَنَا أَنَا আমি, আমি বলতে আপনি কি বুঝাচ্ছেন?”
كَأَنَّهُ كَرِهَهَا
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, “আমার মনে হলো যে, এটা মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অপছন্দ করলেন। ”
‘আমি’, ‘আমি’ অর্থ কি? ‘আমি’ তো যে কেউ হতে পারে? তার স্পষ্ট নাম বলতে হবে। অথবা যে নামে সে পরিচিতি লাভ করেছে বা যে নাম বললে তাকে চেনা সহজ হবে, এমন নাম বলবে।
এরপর অনুমতি দিলে সে প্রবেশ করবে। স্পষ্ট করে বলে, তারপর তাকে প্রবেশ করতে হবে। অস্পষ্ট কোন কথা যেন সে না বলে। স্পষ্ট পরিচয় দিবে। অনুমতি যদি দেয়া হয়, এরপর সে প্রবেশ করবে।
কাজেই অনুমতি নেয়া
إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ
এটা আম এবং খাছ সকলের বাড়ীতে গেলেই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আর বিশেষ করে আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে প্রবেশ করার জন্য তো অবশ্যই খাছ অনুমতির দরকার রয়েছে।
এখানে পর্দার জন্য একটা বিষয় হচ্ছে অনুমতি নেয়া, অনুমতি নিলে পর্দা রক্ষা করা সহজ হয়। বিনা অনুমতিতে কেউ যদি ঘরে প্রবেশ করে যায়, বেপর্দা হওয়াটাই স্বাভাবিক। সেজন্য মহান আল্লাহ পাক তিনি সেটা বলে দিলেন যে, তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করবে, তাহলে তোমাদের পর্দার সহায়ক হবে। তোমরা বেপর্দা হবে না।
এরপর বলা হয়েছে যে, তাকে খাদ্য খাওয়ার জন্য ডাকা হবে অর্থাৎ সময়ের পূর্বে যেন প্রবেশ না করে, সেখানে না যায়, অনুমতি প্রার্থনা না করে,
وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا
“যখন শুধু ডাকা হবে অর্থাৎ অনুমতি দেয়া হবে তখনই প্রবেশ করবে। অর্থাৎ ডাকা হলে প্রবেশ করবে। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল্লাহওয়ালা হতে হলে প্রতিটি ক্ষেত্রে আদব রক্ষা করা আবশ্যক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একমাত্র খালিছভাবে মহান আল্লাহ পাক উনার জন্যই ইবাদত করতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৬ষ্ঠ পর্ব)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৮)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












