সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَّرَاءِ حِجَابٍ
“যখন তোমরা কিছু চাবে মহিলাদের কাছ থেকে তাহলে পর্দার আড়াল থেকে চেয়ো। ”
ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ
“এটা তোমাদের এবং যাদের কাছ থেকে তোমরা চাবে মহিলাদের জন্য অন্তরের পবিত্রতার কারণ হবে। ”
এই আয়াত শরীফ মহান আল্লাহ পাক তিনি নাযিল করেছিলেন পর্দার জন্য। তার শানে নুযূল সম্পর্কে বলা হয়েছে অনেক কথাই।
মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ (যাইনাব বিনতে জাহাশ) আলাইহাস সালাম উনাকে নিছবতে আযীমাহ মুবারক (বিবাহ) করলেন। নিসবতে আযীমাহ মুবারক করে ওলীমাও করলেন।
সেটা হাদীছ শরীফে এসেছে-
عَنْ حضرت أَنَسٍ رَضِيَ اللهُ تعالى عَنْهُ قَالَ أَوْلَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَنَى بِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ عليها السلام فَأَشْبَعَ النَّاسَ خُبْزًا وَلَحْمًا
হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ আলাইহাস সালাম উনাকে যেদিন নিসবতে আযীমাহ মুবারক করেছিলেন, সেদিন ওলীমা করেছিলেন।
فَأَشْبَعَ النَّاسَ
“মানুষদেরকে তৃপ্তি সহকারে খাওয়ায়ে ছিলেন।
خُبْزًا وَلَحْمًا
গোশ্ত এবং রুটি দিয়ে। খাসী যবেহ করে রুটি পাকিয়ে সবাইকে খাওয়ানো হয়েছিলো। ”
তো, যখন সেই ওলীমার দাওয়াত দেয়া হয়েছিলো, সকলেই এসেছিলেন ও দাওয়াত খেয়েছিলেন। দাওয়াত খাওয়ার পর অনেকে চলে গেলেন আর কেউ কেউ বসে রইলেন। হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, কিছু লোক চলে গেলেও সে আলোচনা চলতে লাগলো। তার মধ্যে হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনিও একজন ছিলেন। শেষ পর্যন্ত সকলেই চলে গেলেন। তিনজন রয়ে গেলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ অবস্থা দেখে অন্যান্য হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা যাঁরা ছিলেন উনাদের প্রত্যেকের সাক্ষাতে গেলেন, সালাম-কালাম বিনিময় করলেন, সকলেই নতুন হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন অর্থাৎ আলোচনা করলেন।
এ সমস্ত দেখা-সাক্ষাত করে আলোচনা শেষ করে এসেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দেখতে পেলেন যে, তখনও তিনজন ছাহাবী বসে রয়েছেন। হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ আলাইহাস সালাম তিনি সবাইকে পিছন দিয়ে ভিতরের দিকে মুখ করে বসেছিলেন। এ অবস্থা দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার ঘরে প্রবেশ করেন। এরপর আয়াত শরীফ নাযিল হয়। এটা একটা রেওয়ায়েত।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।