ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (২২)
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে বেশ কয়েকখানা আয়াত শরীফ নাযিল করেছেন এই পর্দা সম্পর্কে। বিশেষ করে পর্দার আয়াত শরীফ নাযিল হওয়ার অনেকগুলো প্রসঙ্গ রয়েছে। যেটা তাফসীর ও হাদীছ শরীফের কিতাবে উল্লেখ করা হয়েছে এবং ফিক্বাহ’র কিতাবেও উল্লেখ করা হয়েছে।
মহান আল্লাহ পাক তিনি পর্দার আয়াত শরীফ প্রসঙ্গে ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ وَاللهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ
এই আয়াত শরীফে পর্দার কথা উল্লেখ করা হয়েছে। এই আয়াত শরীফ নাযিল করা হয়েছে পর্দার জন্য। পর্দা ফরয করা হয়েছে কত হিজরী সনে সেটা নিয়ে যদিও মুহাক্কিক, মুদাক্কিক, মুজতাহিদ, ইমামগণের ইখতিলাফ রয়েছে- তৃতীয়, চতুর্থ, পঞ্চম হিজরী, তবে অনেকের মতেই পর্দা ফরয করা হয়েছে পঞ্চম হিজরী সনে।
এই আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ
এখানে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন যে, “হে ঈমানদারগণ! আপনারা আমার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে প্রবেশ করবেন না অনুমতি ব্যতীত। আপনাদেরকে যখন খাবারের জন্য ডাকা হয়, খাদ্য প্রস্তুত হওয়ার পূর্বে, অপেক্ষা না করে আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে প্রবেশ করবেন না। ”
وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا
“যখন আপনাদেরকে ডাকা হবে, তখনই আপনারা প্রবেশ করবেন। ”
فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا
“যখন আপনাদের খাদ্য খাওয়া শেষ হয়ে যাবে, খাওয়া শেষ হয়ে যাবে, আপনারা চলে আসবেন অর্থাৎ সেখান থেকে বের হয়ে পড়বেন। ”
وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ
“কথা-বার্তায়, আলোচনায় আপনারা সেখানে মশগুল থাকবেন না। ”
فَيَسْتَحْيِي مِنْكُمْ
“নিশ্চয়ই আপনাদের এই সমস্ত আচরণ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দেয়। ”
فَيَسْتَحْيِي مِنْكُمْ
“উনার সেই কষ্টের কথা আপনাদের কাছে বলতে উনি সংকোচ বোধ করেন। অর্থাৎ বলেন না, আপনাদের কষ্ট হয় কি-না সেজন্য। ”
وَاللهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ
“ মহান আল্লাহ পাক তিনি সত্য বলতে কখনও লজ্জিত হননা বা সংকোচ করেন না। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (২)
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (১)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৮)
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)