সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি বলেন-
كُونُوا رَبَّانِيِّينَ
“তোমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাও। ”
অর্থাৎ মাথার তালু হতে পায়ের তলা এবং হায়াত থেকে মউত পর্যন্ত মহান আল্লাহ পাক উনার মতে মত ও মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হতে হবে।
পর্দার ফাযায়েল-ফযীলত, হুকুম-আহ্কাম, গুরুত্ব-তাৎপর্য সম্পর্কে জানা প্রত্যেক বালেগ এবং বালেগা মুসলমান নর-নারীর জন্য ফরযে আইন।
হাদীছ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
بُنِىَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা বিষয়ের উপর। স্বাক্ষ্য দেয়া যে, মহান আল্লাহ পাক তিনি ছাড়া কোন ইলাহ নেই। ছলাত বা নামায কায়েম করা, যাকাত আদায় করা, হজ্ব সম্পাদন করা ও রমজান শরীফের রোযা রাখা। ”
অর্থাৎ কলেমা, নামায, রোযা, হজ্ব এবং যাকাত এই পাঁচটি প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য বিশ্বাস করা এবং সে অনুযায়ী আমল করা দায়িত্ব-কর্তব্য।
এরপর বিশেষ করে পুরুষদের জন্য-
طَلَبُ كَسْبِ الْحَلاَلِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ
“হালাল কামাই করা অন্যান্য ফরযের পরে ফরয। ”
এটা হচ্ছে পুরুষদের জন্য দায়িত্ব এবং কর্তব্য।
আর মেয়েদের জন্য হচ্ছে-
اَلْحِجَابُ فَرِيْضَةٌ عَلَى النِّسَاءِ
“মেয়েদের জন্য পর্দা করা ফরয। ”
অর্থাৎ কলেমা, নামায, রোযা, হজ্ব ও যাকাত আদায় করার পর পুরুষদের জন্য হালাল কামাই করা যেমন ফরয ঠিক মেয়েদের জন্যও কলেমা, নামায, রোযা, হজ্ব ও যাকাত ইত্যাদি আদায় করার পর তাদের জন্য আরেকটা ফরয সেটা হচ্ছে, পর্দা করা।
মহিলারা যে সমস্ত পুরুষের মা-তাহ্ত বা অধীনে থাকবে সে পুরুষদের দায়িত্ব হলো সে মহিলাদের পর্দার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।