সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এতটুকু ফযীলত দিয়েছেন আলিম উনাদেরকে। কারণ মহান আল্লাহ পাক তিনি তো পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলেই দিয়েছেন, সেই পবিত্র সূরা আলাক্ব শরীফ উনার মধ্যে, পবিত্র সূরা নুন ওয়াল ক্বলম শরীফ উনার মধ্যে, পবিত্র সূরা আর রহমান শরীফ উনার মধ্যে-
اَلرَّحْمَنُ. عَلَّمَ الْقُرْآنَ. خَلَقَ الْإِنْسَانَ. عَلَّمَهُ الْبَيَانَ
সেই দয়ালু খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক। মহান আল্লাহ পাক কিন্তু প্রথমে বলে দিয়েছেন যে আমি দয়ালু। যিনি তোমাদের পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিয়েছেন। (জীব) মানুষ সৃষ্টি করেছেন এবং কথা বলার তাওফিক দিয়েছেন। কথা বলার তাওফিক দিয়েছেন। সেই দয়ালু মহান আল্লাহ পাক।
মহান আল্লাহ পাক তিনি কিন্তু প্রথমে বলে দিয়েছেন যে
اَلرَّحْمَنُ দয়ালু মহান আল্লাহ পাক, তিনি দয়ালু না হলে আমাদেরকে শিক্ষা দিতেননা। আমাদেরকে পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিয়েছেন। কথা বলার জন্য যবান দিয়ে দিয়েছেন। আমাদেরকে শুধু শিক্ষাই দেননি, শিক্ষা দেয়ার সাথে সাথে যবান দিয়েছেন কেন? আমরা যবান দিয়ে সেটা শিখবো এবং মানুষকে শিখাবো।
মানুষ শিখবে এবং শিক্ষা দিবে সেজন্য মহান আল্লাহ পাক তিনি বলেছেন, আমি রহ্মান, দয়ালু, আমি তোমাদের শিক্ষা দিয়েছি, পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিয়েছি। আমি তোমাদের সৃষ্টি করেছি। শুধু এতটুকুই নয়, এরপর যবান দিয়ে দিয়েছি, বলার ব্যাখ্যা করার ভাষা দিয়ে দিয়েছি। তোমরা মানুষকে বলে বলে শিক্ষা দিবে। মানুষকে জানাবে তোমাদের সেই দায়িত্ব এবং তোমাদের যিম্মাদারী সেটা রইলো। তোমরা মানুষকে শিক্ষা দিবে।
যেটা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
যে, আমার একটা কথা হলেও তোমরা পৌঁছে দিও। একটা কথা হলেও পৌঁছে দিও। হতে পারে যার কাছে পৌঁছানো হবে সে আমল করবে, সে আল্লাহওয়ালা হবে যার ফযীলত তুমিও কিছু পাবে। কাজেই যারা আলিম হবেন, উলামায়ে হক্কানী-রব্বানী, মহান আল্লাহ পাক উনার মতে মত হবেন। মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হবেন, তাদের জন্য ফযীলত রয়েছে, বুযুর্গী রয়েছে, সম্মান রয়েছে।
যেমন- বলা হয়, হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি যিনি ফক্বীহ্, ফক্বীহুল উম্মত, যিনি হযরত ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট প্রধান ছাত্র ছিলেন। কাজিউল কুজাত (প্রধান বিচারক) ছিলেন সারা মুসলিম জাহানের। যার উছীলায় হানাফী মাযহাব প্রচার-প্রসার লাভ করেছে। যে দুইজন ব্যক্তির উনাদের উছীলায় হানাফী মাযহাব প্রচার-প্রসার লাভ করেছে। কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছেন, হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। আরেকজন হচ্ছেন হযরত ইমাম মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি।
কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে হযরত ইমাম মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে বেশি। দু’টাই হচ্ছে দু’জনের মাধ্যমে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।