সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
অন্য হাদীছ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
طَلَبُ الْعِلْمِ أَفْضَلُ عِنْدَ اللهِ مِنَ الصَّلَاةِ وَالصِّيَامِ وَالْحَجِّ وَالْجِهَادِ فِي سَبِيْلِ اللهِ عَزَّ وَجَلَّ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে দেখ-
طَلَبُ الْعِلْمِ أَفْضَلُ عِنْدَ اللهِ
ইলিম তলব করা মহান আল্লাহ পাক উনার কাছে সবচাইতে পছন্দনীয়, প্রিয়, আফজল এবং শ্রেষ্ঠ। ”
مِنَ الصَّلَاةِ وَالصِّيَامِ وَالْحَجِّ وَالْجِهَادِ فِي سَبِيْلِ اللهِ عَزَّ وَجَلَّ
নামায পড়া থেকে, রোযা রাখা থেকে, হজ্ব করা থেকে, মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা থেকে উত্তম হচ্ছে- পছন্দনীয় হচ্ছে- আফজল হচ্ছে- মহান আল্লাহ পাক উনার কাছে ইলিম তলব করা। সুবহানাল্লাহ!
এত ফযীলত দেয়া হয়েছে, এত বুযুর্গী, সম্মান দেয়া হয়েছে ইলিমের জন্য যে, যে ইলিম এবং তার যারা ধারক-বাহক আলিম, তাদেরকে মহান আল্লাহ পাক তিনি অনেক ফযীলত, বুযুর্গী দিয়েছেন। এ জন্যই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
كُنْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا، أَوْ مُسْتَمِعًا، أَوْ مُحِبًّا، وَلَا تَكُنِ الْخَامِسَ فَتَهْلِكَ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, দেখ-
كُنْ عَالِمًا তোমরা আলিম হয়ে যাও।
أَوْ مُتَعَلِّمًا অথবা ত্বালিবে ইলিম হও, ইলিম তলবকারী হও।
أَوْ مُسْتَمِعًا অথবা শ্রোতা হয়ে যাও।
أَوْ مُحِبًّا অথবা মহব্বতকারী হও।
وَلَا تَكُنِ الْخَامِسَ فَتَهْلِكَ পঞ্চম হয়ো না। ধ্বংস হয়ে যাবে। ”
হয় তুমি আলিম হবে অথবা ত্বালিবে ইলিম হবে, ইলিম তলবকারী হবে অথবা শ্রোতা হবে অথবা তুমি মহব্বতকারী হবে, তাহলে তোমার জন্য ফায়দা। যেমন বলা হয়েছে- আলিম হও। যারা আলিম হয়েছে, তাদের জন্য তো মহান আল্লাহ পাক উনার অনেক রহমত, বরকত, সাকীনা সবসময় বর্ষিত হচ্ছে, হতে থাকবে। সব সময়েই ইহকাল এবং পরকালে যারা আলিম হয়েছে, তাদের জন্য অনেক খোশ খবরী, যেটা বলা হয়েছে।
আর ত্বালিবে ইলিম যারা, তাদের সম্পর্কে বলা হয়- হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যিনি হুজ্জাতুল ইসলাম। উনার বিলাদত শরীফ ৪৫০ হিজরী, বিছাল শরীফ ৫০৫ হিজরী। পৃথিবীর ইতিহাসে যাঁরা বেশী কিতাব লিখেছেন, দ্বীন ইসলামের ইতিহাসে, উনাদের মধ্যে একজন হচ্ছেন- হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এবং খুব তথ্যপূর্ণ ও তত্ত¦পূর্ণ কিতাব যাঁরা লিখেছেন, উনাদের মধ্যে উনি একজন বিশিষ্ট ব্যক্তি।
বলা হয়েছে- সে সময় যদি উনার জন্ম না হতো, তাহলে ইসলাম, ইসলামের দিকে না এসে গ্রীক দর্শনের দিকে চলে যেত। সেখান থেকে উনি ফিরিয়ে নিয়ে এসেছেন। যার জন্য উনাকে বলা হয়- “হুজ্জাতুল ইসলাম”। সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যিনি ইহ্ইয়াউল উলূম, কিমিয়ায়ে সাআদাত ইত্যাদি কিতাবের মত অনেক মূল্যবান কিতাব লিখেছেন। যেগুলো মহান আল্লাহ পাক তিনি কবুল করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও কবুল করেছেন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।