ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৩০)
, ৮ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, “কোন ব্যক্তি যদি প্রতিদিন বিশ বার মৃত্যুর কথা স্মরণ করে তাহলে তাকে শহীদি দরজা দেয়া হবে। তাহলে তার অন্তর থেকে মূলতঃ দুনিয়ার মুহব্বতও দূর হয়ে যাবে। ”
সেই বুযুর্গ মহান আল্লাহ পাক উনার ওলী উনি নছীহত করলেন। বাদশাহ সেটা শুনলো, শুনে মনে মনে চিন্তা করলো- যেহেতু বাদশাহ সবসময় বাদশাহী কাজে মশগুল থাকে, তার অন্তরে দুনিয়ার মুহব্বত বেশী হওয়াটা স্বাভাবিক।
এগুলা ভাবতে ভাবতে বাদশাহ তার বাড়ীতে চলে গেল, প্রাসাদে চলে গেল। কিছুদিন পর আবার আসলো সেই মহান আল্লাহ পাক উনার ওলী, বুযুর্গ ব্যক্তির সাক্ষাতে। এসে জানালো সেই মহান আল্লাহ পাক উনার ওলী উনাকে, বুযুর্গ লোক উনাকে অর্থাৎ সেই বাদশাহ্র পীর ছাহেব উনাকে যে, হুযূর! আমি একটা তছবিহ তৈরী করেছি। আমি একটি তছবিহ তৈরী করেছি। তার দানা হচ্ছে এক হাজারটা। অর্থাৎ এক হাজার দানার আমি একটা তছবিহ তৈরী করেছি। আপনি যেহেতু বলেছেন, প্রতিদিন বিশ বার মৃত্যুর কথা স্মরণ করলে শহীদি দরজা পাওয়া যায় এবং অন্তর থেকে মৃত্যুকে স্মরণ করলে অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর হয়ে যায়। যেটা মূলতঃ পবিত্র হাদীছ শরীফ উনার অন্তর্ভুক্ত। আমি সেটা শুনে এক হাজার দানার একটা তছবিহ তৈরী করেছি। প্রতিদিন আমি এক হাজার বার মৃত্যুর কথা স্মরণ করে থাকি।
যখন বাদশাহ এই কথা বললো, সেই বুযুর্গ ব্যক্তি, মহান আল্লাহ পাক উনার ওলী কিছু বললেন না। বললেন, খুব ভাল হয়েছে। বলে উনি উনার নছীহত করলেন। বাদশাহও এতমিনানের মধ্যে রয়েছে। সে মৃত্যুকে স্মরণ করতেছে। হয়ত তার অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি।
বাদশাহ চলে গেল। হঠাৎ একদিন সেই বুযুর্গ ব্যক্তি, মহান আল্লাহ পাক উনার ওলী, সেই পীর ছাহেব, বাদশাহ্র দরবারে গিয়ে উপস্থিত হলেন। যেহেতু উনি পূর্বে কোনদিন যাননি সেখানে। অর্থাৎ বিনা দাওয়াতে উনি কোথাও যান না। দাওয়াত ছাড়া বিনা কথা, বিনা বলায় উনি সেখানে উপস্থিত হয়ে গেলেন।
বাদশাহ দেখেতো আশ্চর্য হয়ে গেল। যেহেতু বাদশাহ্র পাশে কোন আসন ছিলনা বসার মত। বাদশাহ একাই আসনে বসা ছিল, আর সকলেই নীচে বসা ছিল। এখন বাদশাহ কি করবে? অস্থির হয়ে তাড়াতাড়ি বাদশাহ সেই বুযুর্গ ব্যক্তি, মহান আল্লাহ পাক উনার ওলী উনাকে তার আসনে বসিয়ে দিল এবং সে নিজে নীচে বসলো।
যখন সে নীচে বসলো তখন সেই বুযুর্গ ব্যক্তি, মহান আল্লাহ পাক উনার ওলী উনি বললেন যে, হে বাদশাহ, তোমার দেশে তো নিয়ম রয়েছে, তোমার এদেশে নিয়ম রয়েছে, যে গদীতে বসবে তার কথা মত দেশ চলবে।
বাদশাহ বললো যে, হ্যাঁ।
তখন সেই বুযুর্গ ব্যক্তি বললেন যে, আমি যেহেতু এখন আসনে বসেছি, গদীতে বসেছি, এখন কি আমার কথা মত চলবে?
বাদশাহ বললো যে, জী হুযূর! অবশ্যই আপনি যা আদেশ করবেন সেটাই এখন পালন করা হবে।
তখন সেই বুযুর্গ ব্যক্তি বললেন, এক কাজ করো, জল্লাদকে ডেকে নিয়ে আস।
জল্লাদকে ডাকা হলো। জল্লাদ আসলো। তখনো কেউ ব্যাপারটা কিছু বুঝতে পারলো না।
যখন জল্লাদকে আনা হলো তখন সেই মহান আল্লাহ পাক উনার ওলী উনি বললেন যে- এখন আমি যা আদেশ করবো, সেটা কি পালন করা হবে?
জী হ্যাঁ, আপনি যা বলবেন, সেটাই তামিল করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












