সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার অর্থাৎ দুনিয়ার বুরায়ী বা খারাবী সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে উল্লেখ করেছেন এবং মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করেছেন।
বস্তুতঃ প্রত্যেক মানুষের অন্তরে হয় মহান আল্লাহ পাক উনার মুহব্বত থাকবে অথবা গায়রুল্লাহ অর্থাৎ দুনিয়ার মুহব্বত থাকবে। যে কোন একটা মুহব্বতের ধারক-বাহক প্রত্যেক মানুষের অন্তর। একটা মুহব্বত থেকে অবশ্যই খালি থাকা কারো পক্ষে সম্ভব নয়।
যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার মুহব্বত তার অন্তরের মধ্যে মজবুত করে নিবে, তার অন্তর থেকে অবশ্যই দুনিয়ার মুহব্বত দূর হয়ে যাবে। আর যার অন্তরে দুনিয়ার মুহব্বত স্থান নিবে, তার অন্তরের মধ্যে মহান আল্লাহ পাক উনার মুহব্বত আশা দূরূহ এবং কঠিন ব্যাপার।
মহান আল্লাহ পাক তিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, জ্বিন-ইনসানকে তার আমল সম্পর্কে ফায়সালা করার জন্য। যেটা মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে উল্লেখ করেছেন-
خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
মহান আল্লাহ পাক তিনি বলেন, “মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। ”
لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
“মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কার আমল উত্তম এবং কার আমল তার ব্যতিক্রম রয়েছে, সেটা ফায়সালা করার জন্য। ”
অর্থাৎ কে মহান আল্লাহ পাক উনার কাছে পছন্দনীয় হবে, কে হবে না, কে পছন্দনীয় কাজ করবে, কে করবে না, সেটা ফায়সালা করার জন্য মহান আল্লাহ পাক মানুষের হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন এবং সে অনুযায়ী প্রত্যেকের ফায়সালা হবে।
যার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন
فَاِنَّ الْعَبْدَ الْمُؤْمِنَ بَيْنَ مَخَافَتَيْنِ بَيْنَ أَجَلٍ قَدْ مَضَى لَا يَدْرِي مَا اللهُ صَانِعٌ بِهِ، وَبَيْنَ أَجَلٍ قَدْ بَقِيَ لَا يَدْرِي مَا اللهُ قَاضٍ فِيهِ،
মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে, “দেখ প্রত্যেক মু’মিন মুসলমান যে রয়েছে, দু’টা ভয়ের মধ্যে তারা রয়েছে, একটা হচ্ছে-
بَيْنَ أَجَلٍ قَدْ مَضَى لَا يَدْرِي مَا اللهُ صَانِعٌ بِهِ،
“যেটা তার জীবন থেকে অতীত হয়ে গেছে, সে সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি তার সাথে কি ব্যবহার করবেন সেটা সে জানে না, সেজন্য সে ভীত সন্ত্রস্ত রয়েছে। ” দ্বিতীয়টা হচ্ছে-
وَبَيْنَ أَجَلٍ قَدْ بَقِيَ لَا يَدْرِي مَا اللهُ قَاضٍ فِيهِ،
“আর যে সময়টা তার যিন্দিগীর সামনে রয়েছে, সে সম্পর্কে মহান আল্লাহ পাক কি ফায়সালা করবেন, কি বিচার করবেন, তাকে কি দান করবেন, সে সম্পর্কে তার জানা নেই, সেজন্য সে ভীত সন্ত্রস্ত রয়েছে। ”
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।