ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৪৮)
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
তিনি যখন আখিরী যামানায় আসবেন উম্মতে হাবীবী হিসেবে সরাসরি। তিনি এসে কিন্তু ইজতিহাদ করে চলবেন। কারণ তিনিতো রসূল। তিনি কোন উম্মতকে তাকলীদ করতে পারেন না। তিনি ইজতিহাদ করে চলবেন।
কিতাবে বর্ণিত রয়েছে, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি ইজতিহাদ করে চলবেন। কিন্তু মানুষ মনে করবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বোধ হয় হানাফী মাযহাবের মুক্বাল্লিদ।
কি কারণ? দেখা যাবে হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার যে ইজতিহাদ আর জলীলুল ক্বদর রসূল যার প্রতি মহান আল্লাহ পাক তিনি ইনজীল শরীফ কিতাব নাযিল করেছেন সেই রসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার ইজতিহাদ এক হয়ে গেছে। সুবহানাল্লাহ!
এমন বেমেছাল ইমাম, ইমামে আ’যম হযরত আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি তিনি। উনারও অনেক শত্রু ছিলো। উনাকে তো গ্রেফতার করে জেলখানায় থাকার ব্যবস্থা করা হয়েছিলো। নাউযুবিল্লাহ! জীবনের শেষ দু’বছর তিনি জেলখানায় ছিলেন। তখন যে খলীফা ছিলো মনছুর সে উনাকে গ্রেফতার করে জেলখানায় থাকার ব্যবস্থা করেছিলো। নাউযুবিল্লাহ! আস্তে আস্তে উনাকে বিষ দিয়ে তারা উনাকে শহীদ করে। নাউযুবিল্লাহ!
তিনি যখন জেলখানায় ছিলেন তখনও অনেক লোকজন আসতো পৃথিবীর নানা প্রান্ত থেকে ফতওয়া নেয়ার জন্য। তিনি ফতওয়া দিতেন। সুবহানাল্লাহ!
এক বৃদ্ধা মহিলা ছিলো উনার বিদ্বেষী, দুষ্ট প্রকৃতির। সে হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনাকে মানুষের কাছে খারাপ করার জন্য, নাউযুবিল্লাহ! উনার যারা ছাত্র ছিলেন উনাদেরকে বললো, আপনাদের যিনি ইমামে আ’যম আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি তিনি কি (বৃদ্ধা মহিলার) একটা মাসয়ালার জবাব দিতে পারবেন?
উনার যারা ছাত্র ছিলেন উনারা বললেন, হে বৃদ্ধা মহিলা! তুমি কেন তোমার মত অনেক শত সহস্র মানুষের মাসয়ালার জবাব তিনি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ! এটাতো উনার জন্য কোন ব্যাপারই নয়।
প্রকৃতপক্ষে বৃদ্ধা মহিলার ভিতরে ছিলো দুষ্টামী, সে হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট এসে বললো, হে হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি! আমার একটা মাসয়ালা রয়েছে।
কি মাসয়ালা রয়েছে?
মাসয়ালা হচ্ছে, তার একটা ছাগল রয়েছে, ছাগলের থোতার মধ্যে কিছু পশম রয়েছে। ছাগলের থোতাতে যে পশম রয়েছে সেটা উত্তম, না আপনার যে দাড়ি মুবারক রয়েছে সেটা উত্তম? এটার জবাব জানতে চাই।
উদ্দেশ্য তার এখানে প্রতারণা করা। উনাকে কোন রকম আটকানো যায় কি না সেই অসৎ উদ্দেশ্যে তার জিজ্ঞাসা।
ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি বললেন, হে বৃদ্ধা মহিলা! তোমার এই মাসয়ালার জবাব যদিও আমার জানা রয়েছে তথাপি আজকে আমি জবাব দিবো না। তিনদিন পরে আমি এ মাসয়ালার জবাব দিবো। তুমি তিনদিন পরে এসো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)