সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (১৯)
মহান আল্লাহ পাক তিনি বললেন-
فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِيهَا
ইবলীস এখান থেকে নেমে যাও। তোমার এতো ক্ষমতা নেই যে তুমি এখানে বসে অহংকার করো।
فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصَّاغِرِينَ
বের হয়ে যা এখান থেকে। নিশ্চয়ই তুই লাঞ্ছিত, জাহান্নামী। মহান আল্লাহ পাক তিনি ইবলীসকে বের করে দিলেন।
এছাড়াও মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার অনেক আয়াত শরীফ ও সূরা শরীফ উনার মধ্যে ইবলীস সম্পর্কে বললেন। ইবলীস এতো বড় বেয়াদব। সেই হচ্ছে প্রথম উলামায়ে ‘সূ’।
মহান আল্লাহ পাক তিনি তাকে খাওয়ালেন, পরালেন, বড় করলেন, তাকে মিটিয়েও দিতে পারতেন। কিন্তু সে শেষ পর্যন্ত সরাসরি মহান আল্লাহ পাক উনার আদেশ অমান্য করে মহান আল্লাহ পাক উনার সাথে সে তর্ক-বিতর্ক শুরু করে দিলো। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি তাকে বের করে দিলেন এরপর বললেন-
فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيمٌ . وَاِنَّ عَلَيْكَ لَعْنَتِى اِلٰـى يَوْمِ الدِّينِ
এখান থেকে বের হয়ে যাও, তোমাকে বিতাড়িত করে দেয়া হলো। অনন্তকাল ধরে তোমার প্রতি লা’নত। নিশ্চয়ই অনন্তকাল ধরে তোমার উপর লা’নত।
فَاخْرُجْ مِنْهَا مَذْمُومًا مَّدْحُورًا
মহান আল্লাহ পাক তিনি বললেন, এখান থেকে তুমি বের হয়ে যাও। লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে। এই সমস্ত দোষ-ত্রুটি নিয়ে তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাও। তোমাকে বিতাড়িত করা হলো।
এত বড় বেয়াদব ইবলীস উলামায়ে ‘সূ’ সে মহান আল্লাহ পাক উনার সাথে তর্ক-বিতর্ক করলো, সে কিন্তু হক্ব থেকে সরে গেলো, সে কিন্তু হক্বকে গ্রহণ করলো না।
তার ভিতরে কিন্তু মহান আল্লাহ পাক উনার ভীতি ছিলো না। যদি মহান আল্লাহ পাক উনার ভীতি সত্যিই থাকতো, সেতো এটা করতে পারতো না।
সেটাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার বান্দাদের মধ্যে যারা আলিম উনারাই মহান আল্লাহ পাক উনাকে হাক্বীক্বী ভয় করেন।
ইবলীস কিন্তু ভয় করলো না।
এজন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে-
عَنْ حَضْرَتْ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ طَلَبَ العِلْمَ لِيُجَارِيَ بِهِ العُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ
হযরত কা’ব ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যারা ইলিম অর্জন করে আলিম উনাদের সাথে বাক-বিত-া করার জন্য। মুর্খ লোকদেরকে এরা ভুল ব্যাখ্যা দেয়ার জন্য, অর্থাৎ তর্ক-বিতর্ক করার জন্য মূর্খ লোকদের সাথে। মানুষকে তার দিকে রুজু করার জন্য। মহান আল্লাহ পাক তিনি তাকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।