ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (২)
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ রবি , ১৩৯২ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এর আভ্যন্তরীণ যে একটা অর্থ রয়েছে সেটা হচ্ছে যিনি হক্কানী রব্বানী আলিম হবেন তিনি
اَلزَّاهِدُ فِي الدُّنْيَا
অর্থাৎ গাইরুল্লাহ থেকে তিনি বিরত থাকবেন।
وَالرَّاغِبُ فِي الْآخِرَةِ وَالْبَصِيرُ بِذَنْبِهِ
সবসময় মহান আল্লাহ পাক উনার প্রতি রুজু থাকবেন। যার কারণে জাহিরী এবং বাতিনী জিসমানী এবং রূহানী, বাহ্যিক আভ্যান্তরীন সমস্ত গোনাহ থেকে তিনি সতর্ক থাকবেন। কোন প্রকার গোনাহতে তিনি লিপ্ত হবেন না।
وَالْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهِ
এবং দায়িমীভাবেই তিনি জাহিরী-বাতিনী সমস্ত ইবাদতে মশগুল থাকবেন। সেটা বাহ্যিকভাবে সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা। আভ্যন্তরীনভাবে ক্বল্ব্ এবং নফ্সের দিক থেকে যত বদ খাছলত রয়েছে সেগুলো থেকে ইছলাহ লাভ করার জন্য তিনি মশগুল থাকবেন।
وَالْوَارِعُ
তিনি অবশ্যই মুত্তাকী হবেন।
যা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللهِ أَتْقَاكُمْ
নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার কাছে সবচেয়ে বেশি সম্মানিত যিনি মুত্তাকী বা পরহেযগার অর্থাৎ যিনি সুন্নত মুবারক উনার পাবন্দ হবেন।
وَالْعَفِيْفُ عَنْ اَمْوَالِـهِمْ
মুসলমানদের মাল-সম্পদ, টাকা-পয়সা, ধন- দৌলত ইত্যাদির প্রতি উনার কোন লোভ থাকবে না। মোহ, আকর্ষন থাকবে না। অর্থাৎ তিনি সব অবস্থাতেই গইরুল্লাহ থেকে ফিরে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি রুজূ থাকবেন। যার কারণে তিনি নিজেও ইছলাহ্তে মশগুল থাকবেন এবং মানুষকে নছীহতে মশগুল রাখবেন।
এটা হচ্ছে উলামায়ে হক্কানী রব্বানী উনাদের নিদর্শন। এর বিপরীতটা হচ্ছে উলামায়ে ‘সূ’দের নিদর্শন। এরা সবসময় দুনিয়াতে মশগুল থাকবে, পরকালের কথা তারা কখনও স্মরণ করবে না। আর এরা গোনাহকে কোন গুরুত্ব দিবে না।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে, মুনাফিকের খাছলত হচ্ছে, সে পাহাড় পরিমান গোনাহ করলেও সে মনে করবে, সে কিছুই করেনি। নাউযুবিল্লাহ!
আর ইবাদতকে সে কোন গুরুত্বই দিবে না। নাঊযুবিল্লাহ! বরং রসম-রেওয়াজ যা করার, সেটাই সে করবে। আর সুন্নত মুবারক উনার পাবন্দ হওয়ার কোন প্রয়োজনই সে মনে করবে না। নাঊযুবিল্লাহ! সুন্নত মুবারক উনাকে কোন গুরুত্ব দিবে না। নাঊযুবিল্লাহ!
সে বলবে ফরয করলেই চলে, এতো সুন্নতের প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)