সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এরপর বলা হয়েছে- দুরারোগ্য রোগ দেখা দিবে, এখন দেখা যায় অনেক দুরারোগ্য রোগ বের হয়েছে। আরো কত বের হবে, যেটা কেউই শুনেনি এমনও রোগ বের হবে। কেন? যখন মানুষ বেহায়াপনা, উলঙ্গপনা করবে, বেপর্দা, বেহায়া হয়ে যাবে, মানুষ বেশরা’-বিদায়াতী হয়ে যাবে, বেপর্দা হয়ে যাবে, তখন মানুষের দুরারোগ্য রোগ দেখা দিবে এবং তাই দেখা দিচ্ছে সারা পৃথিবীতে। দেখেন, এমন সব দুরারোগ্য রোগ পূর্বপুরুষ, বাপ-দাদা, চৌদ্দপুরুষরা যেগুলি শুনেনি, সেগুলি বর্তমানে হচ্ছে।
এরপরে বলা হয়েছে- প্রত্যেকটা মুসলমান দেশের মধ্যে বিদেশী শত্রু চাপায়ে দেয়া হবে। কেন? যখন তারা মহান আল্লাহ পাক উনার সাথে ওয়াদা খিলাফ করবে। মহান আল্লাহ পাক উনার ওয়াদা যখন তারা খিলাফ করবে। কি মহান আল্লাহ পাক উনার ওয়াদা? যা আমরা ওয়াদা করেছি। মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلٰى
অর্থ : আমি কি তোমাদের প্রতিপালক।
আমরা আপনার মতে মত হব, আপনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হব। আমরা যেহেতু সেই মত-পথ ছেড়ে দিয়েছি, সেজন্য প্রত্যেকটা মুসলমান দেশে বিদেশী শত্রু চাপায়ে দেয়া হয়েছে। ফিৎনা-ফাসাদ, অশান্তি, আজাব-গযব।
এরপরে বলা হয়েছে- মানুষ যখন মনগড়া কথা বলবে, কি হবে? মানুষ যখন মনগড়া আমল করবে, কি হবে? তখন মানুষের মধ্যে ইখতেলাফ দেখা দেবে। এখন তাই হচ্ছে। কারণ মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে বলেছেন-
قُلْ إِنَّ هُدَى اللهِ هُوَ الْهُدٰى
অর্থ: আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, মহান আল্লাহ পাক উনার হিদায়েতই প্রকৃত হিদায়েত।
মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللهِ مِنْ وَّلِيٍّ وَلَا نَصِيْرٍ
অর্থ : মহান আল্লাহ পাক উনার হিদায়েত আসার পরে যদি ,মহান আল্লাহ পাক উনার হিদায়েত আসার পরে, মহান আল্লাহ পাক উনার দ্বীন আসার পরে, কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ আসার পরে যদি কেউ নফসের পায়রবী করে
مَا لَكَ مِنَ اللهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ
তোমার জন্য মহান আল্লাহ পাক উনার তরফ থেকে কোন সাহায্যকারী থাকবে না। মহান আল্লাহ পাক উনার তরফ থেকে কোন সাহায্যকারী থাকবে না।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।