সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেছেন-
أَفَغَيْرَ دِينِ اللهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
মহান আল্লাহ পাক তিনি বলেছেন, তারা কি অন্য ধর্ম তালাশ করে? অন্য দ্বীন তালাশ করে? অথচ আসমান, যমীন এবং তার মধ্যে যা কিছু রয়েছে, ইচ্ছায় এবং অনিচ্ছায় সবকিছু আমার দিকে রুজু হয়ে গেছে। কেউ তালাশ করলে বা আমল করলে, তা গ্রহণ করা হবে না।
এ প্রসঙ্গে একটা মেছাল বলা হয়ে থাকে যে, দ্বীন ইসলাম অর্থাৎ মহান আল্লাহ পাক উনার মনোনীত মত এবং পথ অর্থাৎ মহান আল্লাহ পাক উনার মতে মত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ ছাড়া যে কোন মত, যে কোন পথ, যদি কেউ গ্রহণ করে, তাহলে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এই প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয়, এই হিন্দুস্থানের মধ্যেই এক বুযূর্গ ব্যক্তি ছিলেন, খুব বড় মহান আল্লাহ পাক উনার ওলী। উনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে আরেকজন দ্বীনদার, পরহেযগার আল্লাহওয়ালা লোক সেই বুযূর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, হে মহান আল্লাহ পাক উনার ওলী! কেমন আছেন? উনি বললেন, আপাততঃ ভালই আছি। কিন্তু আমার উপর দিয়ে একটা কঠিন সময় অতিবাহিত হয়েছে। আমার ইন্তেকালের পর আমাকে সরাসরি মহান আল্লাহ পাক উনার কাছে পেশ করা হলো। তখন মহান আল্লাহ পাক তিনি বললেন, হে ফেরেশতারা! তোমরা কেন তাকে এখানে নিয়ে এসেছ?
ফেরেশতারা বললেন, মহান আল্লাহ পাক! এই ব্যক্তি আপনার অনুগত ছিল। আপনার মতে, আপনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ উনি চলার জন্য কোশেশ করতেন। দ্বীনের উপর উনি কায়েম ছিলেন। সেজন্য নিয়ে এসেছি আপনার সাক্ষাতের জন্য।
মহান আল্লাহ পাক তিনি বললেন, তাকে নিয়ে যাও এখান থেকে। তার হাশর-নশর, তার সবকিছু হবে হিন্দুদের সাথে। আমার এখানে তার কোন স্থান নেই।
সেই বুযূর্গ ব্যক্তি বলেন, আমি যখন এটা শুনলাম, আমার সমস্ত শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমি কিছুক্ষণ পরে বললাম, আয় বারে ইলাহী! আমি এমন কি অপরাধ করেছি যে, আমার হাশর-নশর হিন্দুদের সাথে হবে? আমি তো কোনদিন পূজা করিনি। আমি কোনদিন মন্দিরে যাইনি। আমার কেন হাশর-নশর হিন্দুদের সাথে হবে?
মহান আল্লাহ পাক তিনি বললেন, সেই হোলি পূজার ঘটনার কথা কি তোমার স্মরণ আছে?” হিন্দুস্থানে একদিন হোলি পূজা হচ্ছিলো।
হোলি পূজা মানে রং ছিটাছিটি, এটাতো অনেক জায়গায়ই হয়ে থাকে, আজকাল সারা দেশে, সারা দুনিয়ায় হয়ে থাকে। এটা নাজায়েয, হারাম প্রথা, বদ প্রথা, কুফরী প্রথা।
এটা স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সমস্ত জায়গায় হয়ে থাকে। যে কোন প্রতিষ্ঠানেই রং ছিটাছিটি হয়। মনে রাখতে হবে- এটা হারাম এবং কুফরী-শিরিকীর অন্তর্ভূক্ত এই রং ছিটাছিটি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।