মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (২২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, বিকাল ৩:৫৯
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (২২)

হজ্জ ফরয হলেই করতে হবে। কিন্তু ফরযের যে শর্ত শারায়েত সেটা পূরা হতে হবে। তা না হলে হজ্জতো ফরয হবে না এটাও ফিকির করতে হবে। যেমন বলা হচ্ছে বিশেষ করে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য হজ্জ ফরয। প্রত্যেকের জন্য হজ্জ আলাদাভাবে আদায় করতে হবে।
عَنَ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِى اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
لَا يَـخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ
কখনও যেন কোন বেগানা পুরুষ কোন বেগানা মহিলার
সাথে নিরিবিলি একাকি না হয়। এরপরে
وَلَا تُسَافِرَنَّ اِمْرَأَةً إِلَّا وَمَعَهَا مَـحْرَمٌ فَـقَامَ رَجُلٌ فَـقَالَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
কোন মহিলা যেন মাহরাম ব্যতীত ছফর না করে। কোন মহিলা যেন মাহরাম ছাড়া ছফর না করে। যখন এ মহাসম্মানিত হাদীছ শরীফ ইরশাদ মুবারক করেন যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
اَكْتُـبْتُ فِـيْ غَزْوَةِ كَذَا وَكَذَا
ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমিতো উমুক উমুক জিহাদে আমার নাম দিয়েছি। জিহাদ করার জন্য যাবো আমি বলেছি। লিখিয়েছি আমি সেটা।
وَخَرَجَتْ اِمْرَأَتِـيْ حَاجَّةً
এবং সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, উনার যিনি আহলিয়া তিনি হজ্জের জন্য বের হচ্ছেন। অর্থাৎ তিনি হজ্জ পালন করতে যাবেন।
فَـقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِذْهَبْ فَحُجَّ مَعَ اِمْرَأَتِكَ
তিনি বললেন, হে ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাহলে আপনাকে আর জিহাদে যেতে হবে না। আপনি আপনার আহলিয়া উনার সাথে হজ্জে যান। যেহেতু মাহরাম ব্যতীত হজ্জ করা জায়েয হবে না। সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি জিহাদে না যেয়ে তিনি উনার যিনি আহলিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সাথে হজ্জ করতে গেলেন। সুবহানাল্লাহ! এখন বিষয়টা কিন্তু ফিকির করতে হবে।
মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যে বললেন,
وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَـيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيْلًا
এখানে আমভাবে বলা হয়েছে। যে বান্দা-বান্দি, উম্মতের জন্য হজ্জ ফরয করা হয়েছে মহান আল্লাহ পাক উনার রেজামন্দী-সন্তুষ্টির লক্ষ্যে। যাদের সামর্থ রয়েছে পথ এবং পাথেয় এর ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু পর্দার কথা বলা হয়নি, মাহরামের কথা এখানে বলা হয়নি। আবার পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বলা হচ্ছে-
فَمَنْ فَـرَضَ فِيْهِنَّ الْـحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ وَلَا جِدَالَ فِي الْـحَجِّ
যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, তারা যেন হজ্জে যেয়ে অশ্লীল-অশালীন, বেপর্দা-বেহায়ামূলক কোন কাজ না করে, নাফরমানীমূলক কোন কাজ না করে এবং ঝগড়া-ঝাটি, মারা-মারি, কাটা-কাটি যেন না করে। এখানে মহান আল্লাহ পাক তিনি নিষেধ করে দিলেন। এখানে কিন্তু সরাসরি পর্দার কথা বলা হয়নি। মাহরামের কথাও বলা হয়নি এখানে। অথবা অন্যান্য যে বিষয়গুলি হারাম সেগুলি স্পষ্ট বলা হয় নাই। কিন্তু বিষয়টা বলে দেয়া হয়েছে। বেপর্দা-বেহায়া, অশ্লীল-অশালীন কাজ যেন না করে তারমধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে গেল এবং নাফরমানী মূলক যেন কোন কাজ না করে। নাফরমানীমূলক যত কাজ রয়েছে সেটা ছবি তোলা হোক আর তার সংশ্লিষ্ট যত কিছু হোক সবটাই এর অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং সেখানে কোন ঝগড়া-ঝাটি, মারামারি, কাটা-কাটি করা যাবে না। শালীনতার সহিত ভদ্রতার সাহিত ঈমানের সহিত তাক্বওয়ার সহিত সেখানে হজ্জ করতে হবে। সেটাই বলা হয়েছে,
وَمَا تَـفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّـعْلَمْهُ اللهُ
তোমরা যা আমল করো মহান আল্লাহ পাক তিনি সেটা জানেন। তোমরা চুপিয়ে রাখতে পারবে না।
وَتَـزَوَّدُوْا فَإِنَّ خَيْـرَ الزَّادِ التَّـقْوٰى
তোমরা পাথেয় অর্জন করো। উত্তম পাথেয় হচ্ছে তাক্বওয়া। পরহেযগারী হচ্ছে উত্তম পাথেয়। এখন যে টাকা-পয়সা নিতে হবে, বাহন থাকতে হবে। হ্যাঁ এগুলিতো অবশ্যই। তবে উত্তম পাথেয় হচ্ছে তাক্বওয়া, পরহেযগারী। অর্থাৎ সমস্ত বেহায়া-বেপর্দায়ী, নাফরমানীমূলক যত কাজ, শরীয়ত বিরোধী যত কাজ, মহাপবিত্র কুরআন শরীফ মহাসম্মানিত হাদীছ শরীফ উনার খিলাফ যত কাজ রয়েছে, মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ-নির্দেশের বাইরে যত কাজ রয়েছে সেগুলো একটাও করা যাবে না। তোমরা তাক্বওয়া অবলম্বন করো।
وَاتَّـقُوْنِ يَاۤ أُولِي الْأَلْبَابِ
মহান আল্লাহ পাক তিনি বললেন, হে জ্ঞানী ব্যক্তিরা! তোমরা যিনি খ্বলিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করো তোমাদের জন্য কামিয়াবী রয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২০ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২০ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে