হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ তাসি, ১৩৯০ শামসী সন, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৯ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তা’যীম-তাকরীম, সম্মানটা ঠিক রাখতে হবে। এজন্য তাফসীর শুধু ভাষা জানলেই করা যায় না। যেটা আমরা বলে থাকি-
وَمَكَرُواْ وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
মকর শব্দের অর্থ, পৃথিবীর এমন কোন ডিকশনারী (লুগাত) নাই আরবী, উর্দূ, ফার্সী ভাষায় যেখানে মকর শব্দের অর্থ প্রতারণা লেখা হয় নাই। কেউ দেখাতে পারবে না। মকর শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, ধোঁকা দেয়া। অথচ যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন,
وَمَكَرُواْ وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
তাহলে কি অর্থ হবে
وَمَكَرُواْ
তারা প্রতারণা করলো, ধোঁকা দিল।
وَمَكَرَ اللَّهُ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মকর করলেন।
وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
তিনি উত্তম মকরকারী। তাহলে অর্থটা কি? তিনি কি ধোঁকা দিয়েছেন? নাউযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি হিকমত করলেন, তিনি উত্তম হিকমত ওয়ালা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! শব্দ থাকলেই অর্থ করা যাবে না। যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি, একটা লোক তার ছেলেকে বলে বাবা, তার বাবাকেও বলে বাবা। দুই বাবাতো এক না। কাজেই পবিত্র কুরআন শরীফ বুঝতে অনেক কিছু বুঝার বিষয় রয়ে গেছে। পবিত্র কুরআন শরীফ মহান আল্লাহ পাক উনার কালাম বুঝতে হবে। পবিত্র হাদীছ শরীফ উনাকে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কালাম মুবারক বুঝতে হবে। তখন বুঝতে সহজ। নিজের মতো বুঝলে
اَلْمَرْءُ يَقِيْسُ عَلَي نَفْسِهِ
যে যে রকম সে সে রকম মনে করে থাকে তখন সে গোমরাহ হয়ে যায়। নাউযুবিল্লাহ! কাজেই এখানে পবিত্র সূরা তাহরীম শরীফে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের যে ছানা-ছিফত মুবারক, মর্যাদা মুবারক সেটাই বর্ণনা করা হয়েছে।
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা
مُسْلِمَاتٍ مُّؤْمِنَاتٍ قَانِتَاتٍ تَائِبَاتٍ عَابِدَاتٍ سَائِحَاتٍ ثَيِّبَاتٍ وَأَبْكَارًا
এই সমস্ত ছিফত মুবারকের উনারা একমাত্র মালিক। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপর ইলা’ এবং তা’খীরের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কে সামনে আমরা আবার আলোচনা করবো। ইলা’, তা’খীরের বিষয়গুলি মানুষ অপব্যাখ্যা করার কারণে, বিভ্রান্তি মূলক বক্তব্যের কারণে আওয়ামুন্নাস গোমরাহ হয়ে যায়। নাউযুবিল্লাহ! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যেন হাক্বীক্বী ভাবে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের হাক্বীক্বী গোলাম হওয়ার তাওফীক্ব দান করেন। আমীন!
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (২)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)