ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১০২)
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
এত বড় মর্যাদা তাকে দেয়া হলো, সে আসমান, যমীন, আরশ, কুরসী, লওহো, কলম, বেহেশ্ত, দোযখ যেখানে ইচ্ছে সে বিচরণ করতো। মহান আল্লাহ পাক উনার যত নিয়ামত রয়েছে সে দর্শন করেছে। সে ফেরেশ্তাদের ওস্তাদ হিসেবে তা’লীম দিয়েছে এবং তার ইচ্ছা মুতাবিক ইবাদত-বন্দেগী করেছে, ছয় লক্ষ বৎসর। যখন ছয় লক্ষ বৎসর হয়ে গেলো মহান মহান আল্লাহ পাক তিনি তখন ফেরেশতাদের বললেন-
إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
“হে ফেরেশ্তারা! আমিতো যমীনে খলীফা পাঠাতে চাই।” (তোমরা কি বলো?)
মহান মহান আল্লাহ পাক তিনি ফেরেশ্তাদের জিজ্ঞাসা করলেন। তাদের অনুমতি নেয়া বা পরামর্শ করে কাজ করা উদ্দেশ্য নয়। এখানে লক্ষ কোটি এর হাক্বীক্বত রয়েছে, হিকমত রয়েছে।
একটা হচ্ছে মহান মহান আল্লাহ পাক তিনি শিক্ষা দিলেন, যে কোন কাজ করতে তা পরামর্শ করে করো। কিন্তু মহান আল্লাহ পাক উনার যে সিদ্ধান্ত তিনি তো সেটাই করবেন। ফেরেশ্তারা বলেছিলেন-
قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُّفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
“ফেরেশ্তারা বলেছিলেন, হে বারে ইলাহী! আপনি এমন সম্প্রদায় সৃষ্টি করতে চান যারা মারা-মারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে। তাসবীহ-তাহলীল, ছানা-ছিফত ও পবিত্রতা আমরাই তো করে থাকি হে বারী ইলাহী! তাহলে নতুন করে ইনসান তৈরি করার কি প্রয়োজন রয়েছে? মহান মহান আল্লাহ পাক তিনি বললেন, হে ফেরেশ্তারা! আমি মহান মহান আল্লাহ পাক যা জানি অর্থাৎ মহান মহান আল্লাহ পাক তিনি যা জানেন, তোমাদের সেটা জানা নেই।”
ফেরেশ্তারা চুপ হয়ে গেলেন। মহান মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করলেন। মহান মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করলেন হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম উনাকে কুদরতী হাত মুবারকে। মহান আল্লাহ পাক উনার মূল উদ্দেশ্য ফেরেশ্তাদের জানা ছিলো না।
আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্যই যে মহান মহান আল্লাহ পাক তিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন এবং তিনি যে আসবেন মূলতঃ সে বিষয়টা হয়তো তাদের জানা ছিলো না যার জন্য তারা এ কথা বলেছিলেন।
মহান মহান আল্লাহ পাক তিনি হযরত আবুল বাশার আলাইহিস্ সালাম উনাকে সৃষ্টি করলেন সৃষ্টি করে রূহ মুবারক ফুঁকে দিলেন। রূহ মুবারক প্রবেশ করল এবং বের হয়ে আসল। মহান মহান আল্লাহ পাক তিনি জিজ্ঞাসা করলেন হে রূহ তুমি বের হয়ে আসলে? রূহ বলল, হে বারী ইলাহী! ভিতরে অন্ধকার। মহান মহান আল্লাহ পাক তিনি তখন নূরে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ! আলোকিত হয়ে গেলেন হযরত আবুল বাশার আলাইহিস্ সালাম। রূহ মুবারক ফুঁকে দেয়া হলো সেখানে রূহ মুবারক ঢুকে তার স্থান করে নিল। কারণ নূরে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দ্বারা হযরত আবুল বাশার আলাইহিস্ সালাম আলোকিত হয়েছিলেন। উনার সৃষ্টি যখন সম্পন্ন হয়ে গেল তখন মহান মহান আল্লাহ পাক তিনি বললেন-
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِاٰدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبٰى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
“মহান মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি সম্পন্ন করে নূরে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রবেশ করিয়ে দিয়ে সমস্ত ফেরেশ্তাদেরকে বললেন, ইবলীসসহ আমার যে খলীফা হযরত আবুল বাশার আদম আলাইহিস্ সালাম আর হাক্বীক্বতে যে আমার নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রয়েছেন ভিতরে, যাঁর জন্য সবকিছুই সৃষ্টি করা হয়েছে তোমরা সিজদা করো। সকলেই সিজদা করলো ইবলীস ব্যতীত।”
أَبٰى وَاسْتَكْبَرَ
“সে অস্বীকার করলো, অহংকার করলো।”
সে কেন অহঙ্কার করলো?
أَنَا خَيْرٌ مِّنْهُ
“ইবলীস বললো, ইবলীস নাকি হযরত আদম আলাইহিস্ সালাম থেকে উত্তম।” নাউযুবিল্লাহ!
মহান মহান আল্লাহ পাক তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, হে ইবলীস!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












