ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১০০)
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَأَمَّا الْمُطَوَّقُونَ بِالنُّورِ، يَعْنِي جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ وَعَزْرَائِيلَ عَلَيْهِمُ السَّلَامُ
এবং যারা নূরের দ্বারা আচ্ছাদিত ফেরেশ্তা হযরত জিবরীল আলাইহিস্ সালাম, হযরত মীকাঈল আলাইহিস্ সালাম, হযরত ইসরাফীল আলাইহিস্ সালাম এবং হযরত আযরাঈল আলাইহিস্ সালাম
فَإِنَّهُمْ يُصَلُّونَ عَلٰى مَنْ كَانَ سَبَبًا لِقِرَاءَةِ مَوْلِدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
এই সমস্ত ফেরেশ্তারা ঐ সমস্ত লোক যারা নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখিরী নবী, নূরে মুজাস্সাম, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে মীলাদ শরীফ অর্থাৎ ছলাত-সালাম পাঠ করবে এই ব্যবস্থা নিবে তাদের সকলের জন্যই উনারা মাগফিরাত কামনা করতে থাকেন, তাদের জন্য ছলাত পাঠ করতে থাকেন। যেন তাদের প্রতি রহমত বরকত নাযিল হয় সেই দুয়া, সেই আরজু আল্লাহ পাক উনার কাছে পেশ করতে থাকেন। সুবহানাল্লাহ!
এটা সোজা কথা নয়। নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা, তাতে শরীক থাকা। হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার ক্বওল শরীফ, হযরত ইমাম মারূফ কারখী রহমতুল্লাহি আলাইহি উনার ক্বওল শরীফ-এর মাধ্যমে ছাবিত বা প্রমাণিত হলো এর ফাজায়িল-ফজিলত, বুজুর্গী ও সম্মান।
যারা এই সমস্ত মীলাদ মাহফিল বা নূরুত তাশরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে যে মজলিস করা হয়ে থাকে সেই মজলিস সমষ্টিগতভাবে করা উচিত এবং তাতে সাধ্য সামর্থ থাকলে কিছু তাবারুকের ব্যবস্থা করা উচিত এবং এই উপলক্ষে বিশেষভাবে খুশি প্রকাশ করা উচিত। যাদের সাধ্য-সামর্থ্য রয়েছে তারা নতুন কাপড়-চোপড় পরে খুশি প্রকাশ করবে। কাজেই তাদের সকলের জন্যই আল্লাহ পাক উনার তরফ থেকে যেমন রহমত, বরকত নাযিল হবে। ফেরেশ্তারাও তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। সুবহানাল্লাহ!
যারা নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ এবং মীলাদ শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করবে তাদের জন্য এই মর্যাদা এই মর্তবা এই ফযীলত ঘোষণা করা হয়েছে। এটা শুধু নির্দিষ্ট বাড়ির জন্য নয়, নির্দিষ্ট মসজিদের জন্যও নয়, মহল্লার জন্য নয়। অর্থাৎ যে এলাকাবাসী করবে সে এলাকাবাসীরাই সেই ফযীলতটা লাভ করবে, সেই রহমত, বরকত, সাকীনা লাভ করবে।
আল্লাহ পাক উনার রহমত সেখানে বর্ষিত হবে, ফেরেশ্তারা তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। সেই ব্যক্তিরা আল্লাহ পাক উনার রহমতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সন্তুষ্টির অন্তর্ভুক্ত হয়ে যাবে সেটাও বলা হয়েছে। যারা এগুলো করবে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি তাদেরকে আল্লাহ পাক উনার রহমতের আওতায় নিয়ে আসবেন, সন্তুষ্টির আওতায় তাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ!
এত ফযীলত বলা হয়েছে। তাহলে যেটার ফযীলত মহান আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, মজলিস করেছেন নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখিরী নবী, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আলোচনা করেছেন, মজলিস করেছেন। করার জন্য বলেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২২তম পর্ব)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৬)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












