ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৭৯)
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
যেটা মহান মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেন-
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। আর অস্বীকার করলে কঠিন আযাব রয়েছে। মহান আল্লাহ পাক তিনি বললেন, আমার আযাব কঠিন তোমরা সেটা জেনে রেখ-
إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
আমার আযাব নিশ্চয়ই অনেক কঠিন।
এখন শুকরিয়া করলে মহান আল্লাহ পাক তিনি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। কি বৃদ্ধি করে দিবেন? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফাযায়িল-ফযীলত, ছানা-ছিফত, প্রশংসা কেউ যদি করে উনাকে তা’যীম-তাকরীম করে, কি বৃদ্ধি করে দিবেন?
মহান আল্লাহ পাক তিনি উনার মহব্বত বৃদ্ধি করে দিবেন, উনার তায়াল্লুক, নিসবত বৃদ্ধি করে দিবেন, উনার ওসীলায় বান্দার মর্যাদা, ফযীলত যা কিছু রয়েছে, তার ইহকাল, পরকালে মহান আল্লাহ পাক তিনি সবকিছু তাকে যথাযথভাবে সেটা বৃদ্ধি করে তাকে সম্মানিত করে দিবেন, ফযীলত দিয়ে দিবেন। মহান আল্লাহ পাক তিনি তাকে বুযূর্গ করে দিবেন।
মানুষ মহান আল্লাহ পাক উনার ওলী হয় কি করে? মানুষ মহান আল্লাহ পাক উনার ওলী হয় আল্লাহ পাক উনার মহব্বত, মা’রিফাত হাছিল করে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওসীলায় সেটা হয়ে থাকে। আর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তা’যীম-তাকরীমের কারণেই। যে যতটুকু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তা’যীম-তাকরীম করবে, ঠিক সে ততটুকু ফযীলত লাভ করবে, ততটুকু সে বুযূর্গ হবে, মহান আল্লাহ পাক উনার ওলী হবে। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যার তায়াল্লুক নেই, নিসবত নেই সে কস্মিনকালেও বুযূর্গ, মহান আল্লাহ পাক উনার ওলী হওয়া তো দূরের কথা সে ঈমানদারও হতে পারবে না।
কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যার যত তায়াল্লুক-নিসবত তার জন্য তত ফযীলত রয়েছে।
মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন-
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
“আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো।”
মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করলে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্মরণ করলেও মহান আল্লাহ পাক তিনি স্মরণ করেন। এখানে মহান আল্লাহ পাক তিনি বলেছেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। হ্যাঁ ঠিকই আছে। আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্মরণ করলেও মহান আল্লাহ পাক তিনি কিন্তু স্মরণ করেন। সেটা হাদীছ শরীফে রয়েছে, কুরআন শরীফেও রয়েছে।
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফযীলত মুবারক সম্পর্কে-
إِنَّ اللهَ وَمَلَائِكَتَهٗ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ
“নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং ফেরেশ্তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত পাঠ করেন। হে ঈমানদাররা! তোমরাও ছলাত এবং সালাম পাঠ করার মতো পাঠ করো।”
এখন আল্লাহ পাক উনাকে স্মরণ করলে মহান আল্লাহ পাক তিনি স্মরণ করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্মরণ করলেও মহান আল্লাহ পাক তিনি স্মরণ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একমাত্র মহান আল্লাহ পাক ব্যতিত অন্য কারও অনুসরণ করার বিষয়ে বাতিলপন্থীদের বিভ্রান্তির জাওয়াব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইখলাছই হচ্ছে সমস্ত ইবাদতের মূল। ইখলাছবিহীন ইবাদত প্রাণহীন প্রাণীর ন্যায়। প্রত্যেকের জন্য ইখলাছ অর্জন করা ফরযে আইন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানুষকে আমলের প্রতি নিরুৎসাহিত করতেই পবিত্র হাদীছ শরীফ নিয়ে মওজু-জয়ীফ ইত্যাদি অপপ্রচার করছে বাতিল ফিরক্বারা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












