পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
(৭ম পর্ব)
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
৭. একবার পবিত্র দুরূদ শরীফ পাঠের বরকতে ৭০ হাজার কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেলো:
فلما انتبهت جاءت إلى الحسن رحمة الله عليه فأخبرته بالقصة فقال لها تصدقي بصدقة لعل الله يعفو عنها ونام الحسن تلك الليلة فرأى كأنه في روضة من رياض الجنة ورأى سريراً منصوباً وعليه جارية حسناء جميلة وعلى رأسها تاج من نور
‘অতঃপর উক্ত মহিলা জাগ্রত হয়ে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট যেয়ে স্বীয় স্বপ্নের কথা অবহিত করলেন। তিনি মহিলাকে বললেন, কিছু দান-ছদকা করুন; মহান আল্লাহ পাক তিনি অবশ্যই তাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দান করবেন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি ঐ রাতে ঘুমিয়ে গেলেন। ঘুমের মাঝে স্বপ্নে দেখেন যে, তিনি যেন কোনো একটি জান্নাতী বাগানে অবস্থান করছেন। আর সেখানে একটি খাট স্থাপিত রয়েছে। সেই খাটের উপর মাথায় নূরের তাজ পরিহিত অত্যন্ত চমৎকার সুন্দরী একটি মেয়ে অবস্থান করছে। তখন মেয়েটি হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে বললো, হে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি! আপনি কী আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন, না। তখন মেয়েটি বললো-
أنا ابنة تلك المرأة التي أمرتها بالصلاة على محمد صلى الله عليه وسلم
‘আমি ওই মহিলার কন্যা, যাকে আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করার জন্য বলেছিলেন।’ হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে বললেন, তোমার মা আমাকে তোমার অবস্থা ভিন্নভাবে বর্ণনা করেছিলেন। মেয়েটি বললো, তিনি যেমনটা বলেছিলেন সেটাই সত্য। তিনি বললেন, তাহলে কীভাবে তুমি এই অবস্থায় পৌঁছলে? জবাবে মেয়েটি বললো, আমরা ৭০ হাজার কবরবাসী শাস্তি ও আযাবে ছিলাম। যেমনটা আমার মা আপনাকে বর্ণনা করেছেন।
فعبر رجل من الصالحين على قبورنا وصلى على النبي صلى الله عليه وسلم مرة وجعل ثوابها لنا فقبلها الله عز وجل منه واعتقنا كلنا من تلك العقوبة
‘অতঃপর একজন নেককার ব্যক্তি আমাদের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি একবার পবিত্র দুরূদ শরীফ পাঠ করে তার ছাওয়াব আমাদের জন্য বখশিশ করে দেন। মহান আল্লাহ পাক তিনি উনার থেকে সেটা কবুল করেন এবং আমাদের সকলকে এই নেককার ব্যক্তির পবিত্র দুরূদ শরীফ পাঠের বরকতে উক্ত শাস্তি ও আযাব থেকে মুক্তি দান করেন। আর তারই একটি অংশ আমার নিকট পৌঁছেছে। যা আপনি প্রত্যক্ষ করছেন। সুবহানাল্লাহ! (আল ক্বওলুল বদী’ ১৩৬-১৩৭ পৃষ্ঠা, আদ দুররুল মানদূদ ১৮৫ পৃষ্ঠা)
৮. সম্মানিত জান্নাত মুবারকে সুউচ্চ মাক্বাম লাভ:
কিতাবে বর্ণিত রয়েছে-
قَالَ بَعْضُ الصُّوْفِيَّةِ كَانَ لِىْ جَارٌ مُّسْرِفٌ عَلٰى نَفْسِهٖ لَا يَعْرِفُ مِنْ سَكْرِهٖ يَوْمَهٗ مِنْ اَمْسِهٖ وَكُنْتُ اَعِظُهٗ فَلَا يَقْبَلُ وَاٰمُرُهٗ بِالتَّوْبَةِ فَلَا يَفْعَلُ فَلَمَّا مَاتَ رَاَيْتُهٗ فِى الْمَنَامِ فِىْ اَرْفَعِ مَقَامٍ وَعَلَيْهِ مِنْ حُلَلِ الْجَنَّةِ لِبَاسِ الْاِعْزَازِ وَالْاِكْرَامِ فَقُلْتُ لَهٗ بِمَ نِلْتَ هٰذِهِ الْمَنْزِلَةَ وَالْمَقَامَ فَقَالَ حَضَرْتُ يَوْمًا مَجْلِسَ الذِّكْرِ فَسَمِعْتُ الْمُحَدِّثَ يَقُوْلُ مَنْ صَلّٰى عَلَى النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَ صَوْتَهٗ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ثُمَّ رَفَعَ الْمُحَدِّثُ صَوْتَهٗ بِالصَّلَاةِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعْتُ اَنَا صَوْتِىْ مَعَهٗ وَرَفَعَ الْقَوْمُ اَصْوَاتَهُمْ فَغُفِرَ لَنَا جَمِيْعًا فِىْ ذٰلِكَ الْيَوْمِ فَكَانَ نَصِيْبِىْ مِنَ الْمَغْفِرَةِ اَنْ جَادَ عَلٰى مَوْلَاىَ بِهٰذِهِ النِّعْمَةِ
অর্থ: একজন ছুফী-আল্লাহওয়ালা ব্যক্তি তিনি বলেন, আমার একজন প্রতিবেশী ছিলো- যে নফসের অনুসরণ করতো। তার নেশাগ্রস্ততার কারণে বিগত দিন থেকে আজ পর্যন্ত কেউ তাকে সহ্য করতো না, দেখতে পারতো না অর্থাৎ সবাই তাকে অত্যন্ত ঘৃণা করতো, অপছন্দ করতো। (এভাবেও বলা যেতে পারে যে,) তার নেশাগ্রস্ততার কারণে সে বিগত দিন থেকে আজকের দিন পার্থক্য করতে পারতো না। না‘ঊযুবিল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একমাত্র মহান আল্লাহ পাক ব্যতিত অন্য কারও অনুসরণ করার বিষয়ে বাতিলপন্থীদের বিভ্রান্তির জাওয়াব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইখলাছই হচ্ছে সমস্ত ইবাদতের মূল। ইখলাছবিহীন ইবাদত প্রাণহীন প্রাণীর ন্যায়। প্রত্যেকের জন্য ইখলাছ অর্জন করা ফরযে আইন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানুষকে আমলের প্রতি নিরুৎসাহিত করতেই পবিত্র হাদীছ শরীফ নিয়ে মওজু-জয়ীফ ইত্যাদি অপপ্রচার করছে বাতিল ফিরক্বারা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












