ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬৫)
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
أَحِبُّوا أَهْلَ بَيْتِي لِحُبِّي
এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে, আমার আহলে বাইত যাঁরা, আওলাদে রসূল যাঁরা উনাদেরকে মহব্বত করো। আমাকে মহব্বত করার কারণে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন।
এ প্রসঙ্গে লক্ষ লক্ষ ওয়াকিয়া রয়েছে। একটা ওয়াকিয়া আমি বলব, তাহলে বুঝতে সহজ হবে। সমরকন্দের এক মহিলা ছিলেন, তিনি ছিলেন বিধবা। বিধবা সেই মহিলা আওলাদে রসূল। উনার ছেলে-মেয়ে ছিলেন কয়েকজন, তারাও আওলাদে রসূল। সে বিধবা মহিলা, আর্থিক কিছু অভাব-অনটনে ছিলেন। উনার এলাকায় যে কাজী ছাহেব ছিল, সেও সম্পদশালী ছিল। সে মহিলা আওলাদে রসূল, তিনি মনে মনে চিন্তা করলেন, তিনি কাজী ছাহেবের কাছে ব্যাপারটি খুলে বলবেন, যেহেতু মহান আল্লাহ পাক তিনি তাকে সম্পদ দিয়েছেন, তারতো দায়িত্ব-কর্তব্য উনাদের দেখা-শুনা করা। এটা চিন্তা করে সে মহিলা আওলাদে রসূল গেলেন কাজী ছাহেবের কাছে।
যেয়ে বললেন, হে কাজী ছাহেব! আমি আওলাদে রসূল, আমার যারা আওলাদ, ছেলে-মেয়ে রয়েছে তারাও আওলাদে রসূল। তোমাকে মহান আল্লাহ পাক তিনি অনেক সম্পদ দিয়েছেন। কমপক্ষে তুমি আমাদের দেখা শুনা করো, খোঁজ খবর নাও, আমাদের যা খরচ রয়েছে খাবার-দাবারের, কাপড়-চোপড়ের সে ব্যবস্থা তুমি গ্রহণ করো।
সে লোকটা বখিল ছিল। বখিল হওয়ার কারণে একথা শুনে সে বলল, আপনি যে আওলাদে রসূল তার কোন প্রমাণ রয়েছে কি? তখন তিনি মহিলা মানুষ আবার বিধবা; আর্থিক অভাব অনটনে রয়েছেন।
তিনি বললেন, দেখ, আমার কাছেতো নসবনামা নেই। তবে আমার জানা রয়েছে, এতে সন্দেহ নেই। আমি যে আওলাদে রসূল, আমার আওলাদ, ছেলে-মেয়ে রয়েছে তারাও আওলাদে রসূল।
কিন্তু এটা শুনার পরও সেই কাজী ছাহেব কি করল? সে বলল, আপনাকে দলীল পেশ করতে হবে, আপনি যে আওলাদে রসূল অর্থাৎ নসবনামা দেখাতে হবে। অন্যথায় আমি আপনাকে সহযোগিতা করব না। আপনি চলে যেতে পারেন। এটা বলে সেই কাজী ছাহেব সেই বিধবা আওলাদে রসূল উনাদেরকে সে সহযোগিতা করল না। সহযোগিতা করল না, সাহায্য করল না।
উনারা বের হয়ে আসলেন সেখান থেকে। কিছু দূর আসার পর একটা লোকের সাথে সাক্ষাত হল। লোকটা ছিল মজূসী, অগ্নি উপাসক। সে এই মহিলা আওলাদে রসূল; উনার সাথে তার ছেলে-মেয়ে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনারা এখানে কোথায় এসেছেন? কোথায় যাচ্ছেন? তার মনে একটা সন্দেহ জেগেছে, উনাদের চাল-চলন দেখে মনে হচ্ছে উনারা কিছু তালাশ করতেছেন।
তখন সেই আওলাদে রসূল মহিলা বিধবা তিনি বললেন, আসলে আমরাতো এসেছিলাম কাজী ছাহেবের কাছে, আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থার জন্য। যেহেতু তিনি হচ্ছেন বিধবা, উনার সন্তান রয়েছেন, উনারা সকলেই আওলাদে রসূল। কাজী ছাহেব কোন ব্যবস্থা গ্রহণ করল না। কাজেই, আমরা অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতেছি।
তখন সেই মজূসী ব্যক্তি বলল, ঠিক আছে এক কাজ করুন, আমি তো আখিরী নবী, হাবীবুল্লাহ, যিনি নবীদের নবী, রসূলদের রসূল, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহব্বত করে থাকি। মজূসী বলল, আমি তো মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহব্বত করি। উনার সম্পর্কে আমি জানি। উনাকে তা’যীম-তাকরীম করি। আপনারা যদি সত্যিই উনার আওলাদ হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে আসুন। আজকে থেকে আপনারা, অর্থাৎ আপনি এবং আপনার যারা ছেলে-মেয়ে রয়েছেন তারা সকলেই আমার বাড়িতে থাকবেন। আপনাদের থাকা-খাওয়া, কাপড়-চোপড়, অন্যান্য যা কিছু খরচ প্রয়োজন রয়েছে আমি সবকিছু দেখাÑশুনা করব। ইনশাআল্লাহ! আপনারা আমার সাথে আসুন। আমি যতদিন জীবিত থাকবো, আর আমার বাড়ি-ঘর যা রয়েছে সেখানে আপনাদের যতদিন ইচ্ছা ততদিন তা’যীম-তাকরীমের সহিত, ইজ্জত-সম্মানের সহিত থাকবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৮তম পর্ব)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে বুশর আল-মাযিনী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত পরিচিতি মুবারক:
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












