ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬০)
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ রবি, ১৩৯৪ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
আল্লাহ পাক তিনি হচ্ছেন
عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
“অন্তরের অন্তঃস্থলের খবর মহান আল্লাহ পাক তিনি জানেন।”
এতটুকুই শেষ হয়ে গেল কথা। হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি হজ্জে চলে গেলাম। হজ্জে চলে যাওয়ার পর হজ্জ সমাধা করলেন। যখন তিনি ফিরে আসবেন কা’বা শরীফ শেষ তাওয়াফ করে তিনি চলে আসবেন। তখন সেখানে গিয়ে দেখতে পেলেন মহান আল্লাহ পাক উনার এক বান্দী, সেখানে সিজদায় গিয়ে মহান আল্লাহ পাক উনাকে ডাকতেছেন। তবে তার আওয়াজটা মনে হচ্ছে পরিচিত। তিনি লক্ষ্য করলেন, সে সময় সেই মহিলা মাথা উত্তোলন করে হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহিকে দেখে বলল, হে হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি! আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন, তুমি কে? সে বলল, আমিতো সেই মহিলা যে বছরার বাজারে কুকুরকে রুটি খাওয়ায়েছিলাম। আপনি বলেছিলেন, তুমি তো ঈমান আনোনি। কুকুরকে তোমার রুটি খাওয়ায়ে কি লাভ হবে? এই দান করে তোমার কি ফায়দা হবে? আমি বলেছিলাম, মহান আল্লাহ পাক তিনি
عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
“আল্লাহ পাক তিনি তো অন্তরের অন্তঃস্থলের খবর জানেন।”
তখন সে মহিলা বললো, মহান আল্লাহ পাক উনার ওলী! আমি যে দান করেছি, সে উছীলায় মহান আল্লাহ পাক তিনি আমাকে ঈমান দিয়েছেন এবং শেষ পর্যন্ত আমাকে এই কা’বা শরীফে পৌঁছার তাওফিক দিয়েছেন। সুবহানাল্লাহ!
এখন একজন কাফির ইহুদী মহিলা দান করে সে মুসলমান হয়ে গেল। মক্কা শরীফ পর্যন্ত পৌঁছার সে সুযোগ পেল। এখন দানের তো অনেক ফযীলত রয়েছে।
হাদীছ শরীফে রয়েছে-
اَلسَّخِيُّ حَبِيبُ اللهِ، وَفِي رِوَايَةٍ اَلْكَرِيمُ حَبِيبُ اللهِ وَإِنْ كَانَ فَاسِقًا، وَالْبَخِيلُ عَدُوُّ اللهِ، وَلَوْ كَانَ عَابِدًا
“দানশীলতো মহান আল্লাহ পাক উনার বন্ধু, যদিও সে ফাসিক হোক না কেন। আর বখীল ব্যক্তি মহান আল্লাহ পাক উনার শত্রু যদিও সে আবিদ হোক না কেন।”
এখন দান করে একজন ইহুদী ব্যক্তি ঈমানদার হয়ে গেল। এই দানের উছীলায়। তাহলে কি মুসলমানরা দান করবে না? সব দান করা বন্ধ করে দিবে? যদি মুসলমানরা দান করা বন্ধ করে তাহলে তাদের ঈমানও নষ্ট হবে। হক্ব থেকে তারা চ্যুত হয়ে যাবে।
কাজেই, যারা ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার ব্যাপারে চু-চেরা ক্বীল-ক্বাল করে থাকে, প্রকৃতপক্ষে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। এদের ঈমান নষ্ট হয়ে গেছে। ইহুদী রমাদ্বান শরীফকে তা’যীম করে জান্নাত পেল। দান-খয়রাত করে সে ঈমান পেল। তাহলে ইহুদী ব্যক্তি যদি সেটা করে ইজ্জত-সম্মান লাভ করতে পারে তাহলে মুসলমানরা সেটা করলে তারা আরো বেশি ফযীলত লাভ করতে পারবে।
এখন ইহুদী করেছে বলে মুসলমানরা সেটা করা ছেড়ে দেয় তাহলে তারা ঈমানদার থাকতে পারবে না।
ঠিক আমরা একইভাবে দেখতে পাই عَاشُورَاءَ مِنَ الْمُحَرَّمِ (আশুরা মিনাল মুহররম)
এ সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
أَكْرِمُوا عَاشُورَاءَ مِنَ الْمُحَرَّمِ، مَنْ أَكْرَمَ عَاشُورَاءَ مِنَ الْمُحَرَّمِ أَكْرَمَهُ اللهُ تَعَالَى بِالْجَنَّةِ، وَنَجَّاهُ مِنَ النَّارِ
“তোমরা মুহররম-এর আশুরাকে সম্মান করো। যে আশুরাকে সম্মান করলো মহান আল্লাহ পাক তিনি তাকে সম্মানিত করবেন জান্নাত দিয়ে, জাহান্নাম থেকে পানাহ দিয়ে।” সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১০)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)