ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩৭)
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
আবু জাহিল আবু লাহাব যেমন জাহান্নামের অতল তলে তলিয়ে গেছে, উবাই বিন সুলূল জাহান্নামের অতল তলে তলিয়ে গেছে, ঠিক তারাও সে রকম তলিয়ে যাবে। ঠিক এমন শাস্তি হবে আল্লাহ পাক উনার যমীনে এবং মৃত্যুর পরে যেই শাস্তি যেই গযব আল্লাহ পাক উনার যমীনে কাউকে দেয়া হয়নি। তেমন আযাব গযব তাদেরকে দেয়া হবে। মহান আল্লাহ পাক তিনি সেটা ঘোষণা করে দিয়েছেন। যেটা কুরআন শরীফে রয়েছে। এটা মানুষের কোন বানানো কথা নয়। মানুষের এটা বানানো কথা নয়। এত কঠিন আযাব এত কঠিন গযব দেয়া হবে।
নবী এবং রসূল আলাইহিমুস সালামগণের যে কোন বিষয়কে মহান আল্লাহ পাক তিনি ঈদের দিন ঘোষণা করে দিলেন। উনাদের সংশ্লিষ্ট এবং তায়াল্লুক থাকার কারণে। যিনি মহান আল্লাহ পাক তিনি ওয়াজিবুল ওজুদ আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার উজুদ মুবারক বরকতময়। যার জন্য আল্লাহ পাক উনার আসমান-যমীন সমস্ত কায়িনাত সম্মানিত হয়ে গেল, ফযিলতপ্রাপ্ত হয়ে গেল, ইজ্জত লাভ করল, যার কারণে আল্লাহ পাক উনার মুহব্বত-মারিফাত হাছিল করতে পারল। উনি যে আসলেন, উনার অজুদ মুবারক যে আসলো তা কতটুকু খুশীর দিন এটা মানুষের জানা নেই।
কাজেই, সেই দিন যদি কেউ খুশী প্রকাশ না করে তাহলে তার কত কঠিন শাস্তি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই দিন খুশী প্রকাশ করাই ঈদে আা’যম, ঈদে আকবর, ঈদে মীলাদুন্নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা সাইয়্যিদুল আ’ইয়াদ। সেদিন খুশী প্রকাশ করা হচ্ছে ফরয, ওয়াজিবের অন্তর্ভূক্ত। কেউ যদি খুশী প্রকাশ না করে সে কাট্টা কাফির, সে চির জাহান্নামী হবে। তার জন্য কঠিন আযাব আল্লাহ পাক উনার তরফ থেকে নাযিল হয়ে যাবে।
মহান আল্লাহ পাক তিনি সূরা মায়িদার মধ্যে এটা বলে দিয়েছেন। সূরা মায়িদার ১১৪ এবং ১১৫ নম্বর আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন। তাদের জন্য কঠিন আযাব-গযব নাযিল হবে। কোন মানুষের কথা নয়। এটা সরাসরি মহান আল্লাহ পাক তিনি এর কালামের মধ্যে রয়েছে। খুব সাবধান থাকতে হবে। আল্লাহ পাক উনার হাবীবের যে তায়াল্লুক রয়েছে নিসবত রয়েছে। উনার সংশ্লিষ্ট বিষয় কতটুকু মর্যাদার হতে পারে? এজন্য বলা হয়ে থাকে। যে ঈদ তো অবশ্যই বরং ঈদে আ’যম, ঈদে আকবর যা আমরা পালন করি।
হাদীছ শরীফে রয়েছে,
عَنْ أَبِي لُبَابَةَ بْنِ عَبْدِ الْمُنْذِرِ رضى الله تعالى عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَليْهِ وسَلَّمَ : إِنَّ يَوْمَ الْجُمُعَةِ سَيِّدُ الأَيَّامِ، وَأَعْظَمُهَا عِنْدَ اللهِ، وَهُوَ أَعْظَمُ عِنْدَ اللهِ مِنْ يَوْمِ الأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ
হযরত আবু লুবাবা ইবনে আব্দিল মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, কি বলেন, নিশ্চয়ই জুমুয়ার দিন হচ্ছে দিনের সাইয়্যিদ। এরপর কি বলেন, আল্লাহ পাক উনার কাছে এটা একটা মহান দিন।
কতটুকু মহান?
وَهُوَ أَعْظَمُ عِنْدَ اللهِ مِنْ يَوْمِ الأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ
আল্লাহ পাক উনার কাছে এই জুমুয়ার দিনটা হচ্ছে কুরবানীর ঈদ, রোযার ঈদের চাইতেও বেশি মহা মূল্যবান, মহান দিন। সুবহানাল্লাহ।
কেন?
فِيهِ خَمْسُ خِلاَلٍ
মাত্র পাঁচটা কারণ। তিনটি কারণ মূল।
خَلَقَ اللَّهُ فِيهِ حضرت آدَمَ عليه السلام
এই দিন অর্থাৎ জুমুয়ার দিন মহান আল্লাহ পাক তিনি হযরত আদম আলাইহিস্ সালামকে সৃষ্টি করেছেন। এক নাম্বার।
وَأَهْبَطَ اللَّهُ فِيهِ حضرت آدَمَ عليه السلام إِلَى الأَرْضِ
এই দিন মহান আল্লাহ পাক তিনি হযরত আদম আলাইহিস্ সালামকে জান্নাত থেকে যমীনে পাঠিয়েছেন।
وَفِيهِ تَوَفَّى اللَّهُ حضرت آدَمَ عليه السلام
এই দিন মহান আল্লাহ পাক তিনি হযরত আদম আলাইহিস্ সালামকে উনার সাক্ষাতে নিয়েছেন। সুবহানাল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












