ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩৩)
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
কেন, কিসের জন্য এটা করা হলো? এটা কিন্তু মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে বলেছেন, কি বলেছেন কুরআন শরীফে?
وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ
মহান আল্লাহ পাক তিনি বলেন,
وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ
মহান আল্লাহ পাক তিনি হযরত মূসা আলাইহিস সালাম উনার ক্বওমকে লক্ষ্য করে বলেন, তোমাদেরকে নাযাত দিয়ে দিলাম ফিরআউন ও তার আল, তার দলবল থেকে। কেন, কোন অবস্থায়?
يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ
ফিরআউন তার দলবল তোমাদেরকে কঠিন একটা বিপদে ফেলে রেখেছিল
يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ
তোমাদের ছেলেদেরকে তারা কতল করে ফেলত। মেয়েদেরকে জীবিত রাখত, বাঁদী বানিয়ে রাখত।
وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ
এটা তোমাদের জন্য মহান, বিরাট একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষার পরও কি আল্লাহ পাক উনার মতে মত থাকতে পার? আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম উনার পথে পথ থাকতে পার? এটা মহান আল্লাহ পাক উনার পরীক্ষা ছিল।
وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ
আল্লাহ পাক তিনি বলেন, আমি তোমাদের জন্য লোহিত সাগরের মধ্য দিয়ে রাস্তা করে দিলাম। তোমাদের নাযাত দিয়ে দিলাম। ফিরআউন তার দলবলসহ সেখানে ডুবিয়ে হত্যা করলাম। নিশ্চিহ্ন করে দিলাম।
وَأَنْتُمْ تَنْظُرُونَ
তোমরা সেটা দেখেছ। তোমরা তা নিজের চোখে দেখেছ।
এই যে কঠিন একটা আযাব, একটা গজব থেকে মহান আল্লাহ পাক তিনি রেহাই দিলেন। আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালামকে ক্বওমসহ পার করে দিলেন। উনারা খুশি হয়ে গেলেন।
এখানে ফিকির করতে হবে। ফিরআউন তার দলবল তার যারা লোক ছিল, কিবতী। এরা যালিম ছিল। এরা যুলুম করত। এদের যুলুম থেকে মহান আল্লাহ পাক তিনি বাঁচিয়ে দিলেন। এই যুলুম থেকে বাঁচার কারণে আর যালিমরা নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ পাক উনার নবী এবং রসূল, যিনি জলীলুল ক্বদর রসূল, উলুল আযমে মিনার রসূল। যাঁর প্রতি তাওরাত কিতাব নাযিল হয়েছে। তিনি খুশি প্রকাশ করলেন।
এটাই যদি হয়ে থাকে, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আসলেন, যমীনে আগমন করলেন, আল্লাহ পাক উনার কায়িনাতের জন্য আযাব-গযব দূর করে দিলেন। আল্লাহ পাক উনার সাথে তায়াল্লুক মায়াল্লাহ, আল্লাহ পাক উনার সাথে একটা সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক উনার খুশি দিয়ে দিলেন, রিযামন্দি দান করলেন এবং সকলের জন্য নাযাতের কারণ হয়ে গেলেন। সেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা পেয়ে গেলাম। তিনি এসে গেলেন। তাহলে সেই দিনটার কতটুকু খুশি প্রকাশ করতে হবে। কতটুকু সন্তুষ্টি প্রকাশ করতে হবে। সেজন্য কতটুকু খুশি হতে হবে। সেটাতো ফিকির ও চিন্তার বিষয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












