ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (২)
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
তাহলে আরো প্রশ্ন আসবে, নূরুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক ছিলো ‘নূরে মুহম্মদী’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে সেটার মাহফিল করতে হবে আলাদাভাবে। হিজরাতুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হিজরত সম্পর্কে আলোচনা করতে হবে। মি’রাজুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে আলাদাভাবে করতে হবে। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মি’রাজ শরীফ সম্পর্কে আলোচনা করতে হবে। জিহাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে আলাদাভাবে জিহাদের আলোচনা করতে হবে। তাহলে প্রত্যেকটা বিষয় অর্থাৎ ছিফতগুলো ভাগ করে দিলে আলাদা আলাদা হয়ে যাবে। কেউ সীরাতুন্ নবী, কেউ ছূরাতুন্ নবী, কেউ জিহাদুন্ নবী, কেউ রিসালাতুন্ নবী, কেউ রিহালাতুন্ নবী, কেউ বিছালুন্ নবী, কেউ বিলাদুন্ নবী অর্থাৎ প্রতিটি বিষয় তাহলে আলাদা আলাদা হয়ে যাবে এবং আলাদা আলাদা নাম দিয়ে আলোচনা করতে হবে, যদি সীরাতুন্ নবী বলা হয় ১২ই রবীউল আউওয়াল শরীফকে।
কাজেই, এরা হচ্ছে আশাদ্দুদ্ দরজার জাহিল ও মূর্খ। সীরাতুন্ নবীতে শুধু মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীরাত মুবারক সম্পর্কে আলোচনা করা হবে। মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ সম্পর্কে কিন্তু সেটা বলা হয়নি। ১২ই রবীউল আউওয়াল শরীফ হচ্ছে, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নুরূত তাশরীফ মুবারক উনার দিন। মহান আল্লাহ পাক উনার যমীনে তিনি আগমন করেছেন ১২ই রবীউল আউওয়াল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)। এখন সেই দিনে শুকরিয়া স্বরূপ খুশি মুবারক প্রকাশ করতে হবে। আর এই খুশি মুবারক প্রকাশ করাটাই হচ্ছে ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
‘ঈদে মীলাদুন্ নবী’ অর্থাৎ মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষে খুশি মুবারক প্রকাশ করে যে মাহফিল, মজলিস, জলসা করা হয়ে থাকে সেটা হচ্ছে ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাহফিল। সে মাহফিলকে সীরাতুন্ নবী, ছূরাতুন নবী, নূরুন্ নবী, জিহাদুন্ নবী, হিজরাতুন নবী, রিহালাতুন্ নবী, বিছালুন্ নবী ইত্যাদি বললে সেটা শুদ্ধ হবে না। কারণ, সে বিষয়গুলি হচ্ছে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছিফত মুবারক। আর মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে, যা দ্বারা মূল অজুদ মুবারককে বুঝানো হয়। যেমন মহান আল্লাহ পাক উনার অনেক, কোটি-কোটি নাম মুবারক রয়েছে, রহমান, রহীম, গফ্ফার, সাত্তার, জালীল, জাব্বার ইত্যাদি অনেক নাম মুবারক রয়েছে যা ছিফতী নাম মুবারক। তবে মূল নাম মুবারক, ইসমে যাত হচ্ছেন ‘আল্লাহ।’ মহান আল্লাহ পাক উনার ইসমে যাত হচ্ছেন বা যাতী নাম মুবারক হচ্ছেন ‘আল্লাহ পাক।’ আর ছিফতী নাম মুবারক অসংখ্য অগণিত রয়েছে। মহান আল্লাহ পাক যেহেতু অসীম উনার ছিফত মুবারকও অসীম রয়েছে। ঠিক মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারও ছিফত মুবারক রয়েছে অনেক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৮)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছদকা করার ফলে বিপদের সময় উটনীর দুধ লাভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












