ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১)
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আজকের ওয়াজ আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ বা নূরুত তাশরীফ মুবারক সম্পর্কে অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সম্পর্কে। মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব, আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে মর্যাদা-মর্তবা দিয়েছেন, ফযীলত দিয়েছেন, বুযূর্গী দিয়েছেন, কালামুল্লাহ শরীফে সেটা বর্ণনা করেছেন। আর স্বয়ং মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র হাদীছ শরীফে সেটা ইরশাদ করেছেন। আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষে খুশি মুবারক প্রকাশ করে যে মজলিস করা হয়, মাহফিল করা হয়, আলোচনা করা হয় সেটাকে বিলাদতে রসূলিল্লাহ বা পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বলা হয়ে থাকে। ‘ঈদ’ শব্দের অর্থ হচ্ছে, যেটা বার বার ফিরে আসে। ‘ঈদ’ শব্দের একটা অর্থ হচ্ছে, যেটা বার বার ফিরে আসে। ‘ঈদ’ শব্দের আরেক অর্থ হচ্ছে, খুশি মুবারক প্রকাশ করা।
আরেকটা অর্থ হচ্ছে, কোন স্মরণীয় যে ঘটনা রয়েছে সেটাকে স্মরণ করা। আরেক অর্থ রয়েছে তা হচ্ছে বিশেষ যে সমস্ত ঘটনা রয়েছে উল্লেখযোগ্য, সে বিশেষ উল্লেখযোগ্য ঘটনার সংশ্লিষ্ট বিষয়গুলো।
‘মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনার সমার্থবোধক তিনটি শব্দ রয়েছেঃ ‘মীলাদ’, ‘মাওলিদ’ ও ‘মাওলুদ’। মীলাদ শব্দের সাধারণ অর্থ হচ্ছে, জন্মের সময়। ‘মাওলিদ’ এর সাধারণ অর্থ হচ্ছে জন্মের স্থান। আর ‘মাওলুদ’ এর সাধারণ অর্থ হচ্ছে, সদ্য প্রসূত সন্তান। আর এক কথায়, “ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” বলতে বুঝানো হয়েছে আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে অর্থাৎ আগমন উপলক্ষে যে খুশি প্রকাশ করা হয়ে থাকে তা।
মহান আল্লাহ পাক উনার হাবীব, যিনি নবীদের নবী, রসূলদের রসূল, যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, উনার নূরুত তাশরীফ মুবারক তথা আগমন মুবারক উপলক্ষে যেদিন খুশি মুবারক প্রকাশ করা হয়ে থাকে সে দিনটাকে ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিন বলা হয়ে থাকে।
এখন কিছু লোক রয়েছে বদ মাযহাব, বদ আক্বীদা। যাদের ইলিম-কালাম নেই বললেই চলে। এদেরকে এক কথায় আশাদ্দুদ্ দরজার জাহিলও বলা যেতে পারে। এদের আক্বীদায় অনেক ত্রুটি রয়েছে, কুফরী রয়েছে। এরা প্রকৃতপক্ষে মুসলমানের ছূরতে মুনাফিকের অন্তর্ভুক্ত। এদের মধ্যে অনেকে বলে থাকে যে, মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা শুদ্ধ নয়, সীরাতুন্ নবী হবে।’ প্রকৃতপক্ষে এদের চরম জিহালতী রয়েছে, মূর্খতা রয়েছে যেটা বলার অপেক্ষা রাখেনা।
সীরাতুন্ নবী যদি বলা হয় ‘সীরাত’ হচ্ছে চরিত্র মুবারক। যেটা মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটা ছিফত মুবারক বুঝানো হয়েছে, সীরাতুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যখন কেউ চরিত্র মুবারক সম্পর্কে আলোচনা করবে তখন সেটা সীরাতুন্ নবী হবে। যদি সীরাতুন্ নবী বলা হয় তাহলে ছূরাতুন্ নবী রয়েছে, ছূরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছূরত মুবারক কেমন ছিলো? শামায়িলুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বীন ইসলাম উনার প্রতি ইস্তেকামত থাকলে কাফিরদের ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (১)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৪)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












