ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২০৬)
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এ পবিত্র নিছবত মুবারক সে হাছিল করবে। কিন্তু সে সমকক্ষতা অর্জন করতে পারবে না কোন দিন। এটা কিন্তু স্পষ্ট বলে দেয়া হচ্ছে। তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারক, ফাযায়িল-ফযীলত মুবারক কতটুকু? কি ভাষা দিয়ে প্রকাশ করতে হবে, মানুষ কি জানে। মানুষ জানে না। বিষয়গুলো কল্পনাতীত বিষয়। উনাদের পবিত্র শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক কল্পনাতীত বিষয়। মানুষ পুঁথিগত বিদ্যা পড়ে অনেক কিছু বুঝতে পারে শব্দগত দিক থেকে। কিন্তু হাক্বীক্বত সে বুঝতে পারবে না। যদি সাধারণভাবে বলা হয় রসোগোল্লা মিষ্টি। এর মধ্যে আমিত্তি রয়ে গেছে, জিলাপী রয়ে গেছে। আবার এখন রসগোল্লা অনেক শ্রেণির। এখন কোনটা কি রকম। এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে? যাবে না। তাকে যখন খাওয়ানো হবে তখন সে বুঝবে এটা এরকম, এটা এরকম মিষ্টি, ওটা ওরকম মিষ্টি। একটা চিনি, একটা গুড়, একটা অমুক ইত্যাদি ইত্যাদি। সবতো এক রকম না। একটা সাধারণ দুনিয়াবী সম্পদ যদি সে সব বুঝতে না পারে তাহলে এখানে বুঝবে কোত্থেকে, নদী বললে, সাগর বললে অনেক বড়। এক কথায় নদী, সাগর এতো ছোট না। তাহলে সে বুঝবে কেমনে। তাহলে বিষয়টা খুব ফিকির করতে হবে। উনাদের পবিত্র শান-মান মুবারক এটা কল্পনাতীত বিষয়। প্রত্যেক সৃষ্টির জন্য এ বিষয়টা ফিকিরের বিষয়। এজন্য আমরা বলে থাকি যে, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র শান-মান, পবিত্র মর্যাদা মুবারকগুলি মুখস্থ ঠোটস্থ কন্ঠস্থ করতে হবে। পবিত্র সূরা ফাতিহা শরীফ যেভাবে মুখস্থ তার চাইতেও আরো বেশি। কারণ মহাসম্মাানিত কালামুল্লাহ শরীফ পড়লে হিদায়েত নাও হতে পারে সে। কিন্তু উনাদের মহব্বত মুবারক যার ভিতরে সে অবশ্যই জান্নাতী। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
ইবলিস ছয় লক্ষ বছর ইবাদত করেছে। শুধু ইবাদত করেছে ছয় লক্ষ বছর। এর সাথে সে কিন্তু তা’লীম-তালক্বীন করেছে, দরস-তাদরীস করেছে। কিন্তু এরপরও সে গোমরাহ হয়ে গেল, জাহান্নামী। নাউযুবিল্লাহ! সে বলেছিল,
أَنَا خَيْرٌ مِّنْهُ
আমি উনার থেকে শ্রেষ্ঠ। একটা কথায় চির মালউন হয়ে গেল।
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلىٰ يَوْمِ الدِّينِ
নিশ্চয়ই তোর প্রতি আমার লা’নত ক্বিয়ামত পর্যন্ত তথা অনন্তকাল। এ কথা বলার কারণে অনন্তকালের জন্য সে মালউন হয়ে গেল। সে শ্রেষ্ঠ দাবি করলো। নাউযুবিল্লাহ! যেই শ্রেষ্ঠত্ব দাবি করা কারো পক্ষে কখনো সম্ভব না। সে দাবি করার পর জাহান্নামী হয়ে গেল। তাহলে ফায়সালা কি হলো। আর বনী ইসরাইলের লোকটা দু’শত বছর হায়াত পেয়েছিল, তার গোনাহখতা ক্ষমা করে দেয়ো হলো। কারণ তাওরাত শরীফের একটা নুসখা পেয়ে সে বুছা দিয়েছিল। পবিত্র তাওরাত শরীফের একটা নুসখা পেয়ে বুছা দিলো। একটা বুছা দিয়ে সে জান্নাত ওয়াজিব করে ফেললো। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কি কারণ? সে পবিত্র নিছবত মুবারক স্থাপন করতে পেরেছিল। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সে একটা বুছা মুবারক দিয়ে একটা নিছবত মুবারক স্থাপন করেছিল যার কারণে সে জান্নাতী হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে মানুষ কি ব্যাখ্যা করবে, কি বিশ্লেষণ করবে, কি আলোচনা করবে। উনাদের সম্পর্কেতো কথা বলা কখনও ঠিক না। সেটাই আমি গত সপ্তাহে বলেছিলাম। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলে দিয়েছেন-
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ
কেন তোমরা যখন শুনলে তখন বললে না যে, উনাদের সম্পর্কে আমাদের কথা বলার কোন অধিকার নেই। এখানে আমাদের কোন কথা বলার কোন অধিকার নেই। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যেমন মহান, উনারাও ঠিক মহান পবিত্র থেকে পবিত্রতম বরং পবিত্রতাদানকারী। এটা একটা মহাঅপবাদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হালালকে হারাম করা নিষেধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি আরো আদেশ মুবারক করেছেন-
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












